
কিয়েভে ফের রুশ ড্রোন হামলার ভয়াবহতা, প্রাণ গেল ২৭ জনের! ধ্বংস বহু বাড়ি, জ্বলল গুদাম
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সংলগ্ন এলাকায় ফের বড়সড় ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার রাতে কিয়েভের কাছে বুচা জেলায় একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একাধিক জায়গায় আগুন ধরে যায়। একটি বড় গুদামেও বিস্ফোরণের খবর মিলেছে। হামলার পর ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।







