International

International

‘স্বাধীন বালোচিস্তান’ উদযাপন ঠেকাতে পাকিস্তানের কড়া পদক্ষেপ, ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট
International

‘স্বাধীন বালোচিস্তান’ উদযাপন ঠেকাতে পাকিস্তানের কড়া পদক্ষেপ, ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট

১১ আগস্টকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালনের ডাক দিয়েছে বালোচিস্তানের স্বাধীনতাপন্থী সংগঠনগুলি। সেই কর্মসূচি রুখতে বালোচিস্তানের একাধিক এলাকায় কড়া বিধিনিষেধ জারি করেছে পাকিস্তান। ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং ব্যাপক ধরপাকড়ের অভিযোগ উঠেছে। স্বাধীনতাপন্থীদের দাবি, প্রশাসনিক নিষেধাজ্ঞা ও সেনা অভিযান সত্ত্বেও ১১ আগস্ট ঘরে ঘরে পতাকা তুলে দিনটি পালন করা হবে। ফলে নির্ধারিত দিন ঘিরে পাকিস্তান ও বালোচ স্বাধীনতাপন্থীদের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রুশ তেল কেনার জের! ভারত-সহ একাধিক দেশের উপর ১০০% শুল্কের পথে আমেরিকা, সেনেটে পাশ বিল
International

রুশ তেল কেনার জের! ভারত-সহ একাধিক দেশের উপর ১০০% শুল্কের পথে আমেরিকা, সেনেটে পাশ বিল

রাশিয়া থেকে তেল ও জ্বালানি কেনা দেশগুলির উপর ‘সেকেন্ডারি ট্যারিফ’ চাপানোর ক্ষমতা চায় আমেরিকা। সেই তালিকায় ভারত, চিনের পাশাপাশি জাপান, হাঙ্গেরি, স্লোভাকিয়া-সহ একাধিক দেশ রয়েছে। মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়েছে। এবার হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভে পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হতে পারে। ফলে নয়াদিল্লি-মস্কোর জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইয়েমেনের সেনাঘাঁটিতে হাউথি হামলায় নিহত ৩০-এর বেশি সেনা
International

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইয়েমেনের সেনাঘাঁটিতে হাউথি হামলায় নিহত ৩০-এর বেশি সেনা

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই নতুন করে সংঘর্ষের আগুন ছড়াল ইয়েমেনে। সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর একাধিক সেনাঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছে ইরানপন্থী হাউথি বিদ্রোহীরা। হামলায় অন্তত ৩০ জন সেনার মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। আহত হয়েছেন আরও কয়েক ডজন। ২০২২ সালের পর ইয়েমেন সেনার উপর এটিকে হাউথিদের সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে।

‘আমি মুজিব কন্যা, ডিসেম্বরেই দেশে ফিরব’, দিল্লি থেকে প্রত্যাবর্তনের বার্তা শেখ হাসিনার
International

‘আমি মুজিব কন্যা, ডিসেম্বরেই দেশে ফিরব’, দিল্লি থেকে প্রত্যাবর্তনের বার্তা শেখ হাসিনার

বাংলাদেশ ছাড়ার দুই বছর পর প্রথমবার জনসমক্ষে ভার্চুয়াল ভাষণে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন দেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, যেকোনও পরিস্থিতিতেই তিনি বাংলাদেশে ফিরবেন এবং দেশের মানুষের জন্য আবারও কাজ করবেন। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র আন্দোলন, বর্তমান সরকারের ভূমিকা, বাংলাদেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ! হামলা নাকি দুর্ঘটনা, রহস্য ঘনীভূত
International

দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ! হামলা নাকি দুর্ঘটনা, রহস্য ঘনীভূত

সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। জেবাল আলি শিল্পাঞ্চলে পরপর সাতটি বিস্ফোরণের পর আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। ঘটনাটি ক্ষেপণাস্ত্র হামলা নাকি নিছক দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ইরানপন্থী সংবাদমাধ্যমগুলি হামলার দাবি করলেও আমিরশাহী সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

পেরুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, নাজকা লাইন্সের পথে ভেঙে পড়ল পর্যটকবাহী উড়ান, প্রাণ গেল অন্তত ১৩ জনের
International

পেরুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, নাজকা লাইন্সের পথে ভেঙে পড়ল পর্যটকবাহী উড়ান, প্রাণ গেল অন্তত ১৩ জনের

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত নাজকা লাইন্স দর্শনের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি পর্যটকবাহী ছোট বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলট-সহ বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার প্রতিকূলতা নাকি অন্য কোনও কারণ এর পিছনে রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা
International

জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

জর্ডনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দাবি, মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে চালানো হামলার জবাব হিসেবেই ইরানের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই অভিযানের পর ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের খবর সামনে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত না হলেও একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে ঘিরে নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে উঠেছে।

ট্যাল্ক-ভিত্তিক বেবি পাউডার বিতর্কে বড় সমঝোতা, ৫৫০ কোটি ডলার দিতে সম্মত জনসন অ্যান্ড জনসন
International

ট্যাল্ক-ভিত্তিক বেবি পাউডার বিতর্কে বড় সমঝোতা, ৫৫০ কোটি ডলার দিতে সম্মত জনসন অ্যান্ড জনসন

ট্যাল্ক-ভিত্তিক বেবি পাউডার ব্যবহার করে ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের মুখে রয়েছে বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রজুড়ে দায়ের হওয়া হাজার হাজার মামলার নিষ্পত্তির লক্ষ্যে এবার প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে সংস্থাটি। যদিও শুরু থেকেই তারা দাবি করে এসেছে, তাদের পণ্যের সঙ্গে ক্যানসারের সরাসরি সম্পর্কের কোনও নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, প্রস্তাব খারিজ মার্কিন আদালতের
International

এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, প্রস্তাব খারিজ মার্কিন আদালতের

এইচ-১বি কর্মী ভিসার আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব খারিজ করে দিল মার্কিন ফেডারেল আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কংগ্রেসের অনুমোদন না থাকায় তা আইনসম্মত নয় বলে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালতের রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10