International

International

বৌদ্ধ মঠে ফের সেনা হামলার অভিযোগ, মায়ানমারে নিহত অন্তত ১৪ ভিক্ষু! গৃহযুদ্ধে রক্তাক্ত সাগাইং
International

বৌদ্ধ মঠে ফের সেনা হামলার অভিযোগ, মায়ানমারে নিহত অন্তত ১৪ ভিক্ষু! গৃহযুদ্ধে রক্তাক্ত সাগাইং

গৃহযুদ্ধে জর্জরিত মায়ানমারে ফের ভয়াবহ হামলার অভিযোগ উঠল সেনাবাহিনীর বিরুদ্ধে। সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

৩৩৫ কোটিতে ঐতিহাসিক দুর্গ কিনলেন জুকারবার্গ, রান্নাঘর থেকে ডাইনিং রুমে যেতে লাগে প্রায় ৫ মিনিট!
International

৩৩৫ কোটিতে ঐতিহাসিক দুর্গ কিনলেন জুকারবার্গ, রান্নাঘর থেকে ডাইনিং রুমে যেতে লাগে প্রায় ৫ মিনিট!

মেটার সিইও মার্ক জুকারবার্গের নতুন ঠিকানা এবার আয়ারল্যান্ডের একটি ঐতিহাসিক দুর্গ! প্রায় ৩০ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৩৫ কোটি টাকা দামে কেনা এই দুর্গের সঙ্গে রয়েছে ৪৪০ একরের বিশাল এস্টেট। দুর্গটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট। এতটাই বড় যে রান্নাঘর থেকে ডাইনিং রুমে পৌঁছাতেই দ্রুত পায়ে হাঁটলে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে!

‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, সের্গিও গোরের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব
International

‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, সের্গিও গোরের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব

শ্রীনগরে গিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর। তাঁর এই বক্তব্য ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে পাকিস্তানে। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের আপত্তির কথা জানিয়েছে পাক সরকার। একইসঙ্গে কাশ্মীরকে ‘বিতর্কিত অঞ্চল’ বলে দাবি করে গোরের বক্তব্যের বিরোধিতা করেছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। অন্যদিকে, পহেলগাঁও হামলার পর শ্রীনগরে গোরের সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত আমিরশাহীর, বাড়ল উপসাগরীয় উত্তেজনা
International

ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত আমিরশাহীর, বাড়ল উপসাগরীয় উত্তেজনা

সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ও ইরানের মধ্যে ফের চরমে উঠল কূটনৈতিক টানাপোড়েন। পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে আবুধাবি। সেই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরশাহী। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ।

জেলেনস্কির জন্মশহরে রুশ হামলা, ক্ষতিগ্রস্ত লক্ষ্মী মিত্তলের স্টিল কারখানা! মৃত ২
International

জেলেনস্কির জন্মশহরে রুশ হামলা, ক্ষতিগ্রস্ত লক্ষ্মী মিত্তলের স্টিল কারখানা! মৃত ২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের ব্যবসায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন। আহত হয়েছেন আরও ১৪ জন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মী মিত্তলের সংস্থা আর্সেলরমিত্তালের স্টিল কারখানাও। বিদ্যুৎ উৎপাদন এবং ব্লাস্ট ফার্নেস পরিচালনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে সংস্থাটিকে।

৪৮ ঘণ্টার মধ্যেই ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া! মৃতের সংখ্যা বেড়ে ৫৩, ধ্বংসস্তূপে চলছে তল্লাশি
International

৪৮ ঘণ্টার মধ্যেই ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া! মৃতের সংখ্যা বেড়ে ৫৩, ধ্বংসস্তূপে চলছে তল্লাশি

শনিবারের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা সামলানোর আগেই ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সোমবার ভোরে নতুন করে কম্পন অনুভূত হয় ফ্লোরেস অঞ্চলে। জার্মানির একটি গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। এর মধ্যেই শনিবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। বহু মানুষ এখনও আশ্রয়হীন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

‘ইমরান খান আর বেঁচে নেই’, পাক সাংবাদিকের বিস্ফোরক দাবি, ৭ মাস দেখা নেই পরিবারের
International

‘ইমরান খান আর বেঁচে নেই’, পাক সাংবাদিকের বিস্ফোরক দাবি, ৭ মাস দেখা নেই পরিবারের

জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ফের জল্পনা। তিন সেনা আধিকারিকের সূত্র উল্লেখ করে ইমরানের মৃত্যুর দাবি করেছেন সাংবাদিক ওয়াহাজাত সইদ খান। যদিও তাঁর দাবির কোনও স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ এখনও মেলেনি।

সৌদির সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে জাহাজে হাউথি হামলা, বাব আল-মান্দেবে ৬ নাবিকের মৃত্যু
International

সৌদির সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে জাহাজে হাউথি হামলা, বাব আল-মান্দেবে ৬ নাবিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার আরও তীব্র হল গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালীতে। সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি মিশরীয় মালিকানাধীন পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ছয় নাবিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পাকিস্তানের নাগরিক। ইয়েমেন সরকারের দাবি, ইরান-সমর্থিত হাউথি যোদ্ধারাই ‘তিহামাহ’ নামের জাহাজটিতে হামলা চালায়। ঘটনায় আরও ১০ জন ক্রু আহত হয়েছেন। হামলার পর জাহাজটি ডুবে গিয়ে লোহিত সাগরে তলিয়ে যায়।

মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, আমেরিকাকে কী বার্তা দিতে চাইছেন কিম?
International

মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, আমেরিকাকে কী বার্তা দিতে চাইছেন কিম?

ভূমধ্যসাগর থেকে পূর্ব এশিয়া—বিশ্বজুড়ে যখন একের পর এক ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন ফের সামরিক শক্তির প্রদর্শন উত্তর কোরিয়ার। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল কিম জং উনের দেশ। বুধবার ভোরে পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ছোড়া হয় ওই ক্ষেপণাস্ত্র। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়া আগামী সপ্তাহে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করতে চলেছে। ফলে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপকে নিছক অস্ত্র পরীক্ষা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10