
জিনপিংয়ের ওয়াশিংটন সফরে ট্রাম্পের বিশেষ অভ্যর্থনা! বাড়ল US-China বাণিজ্য-সমঝোতার মেয়াদ
দীর্ঘ বাণিজ্য সংঘাতের পর ফের মুখোমুখি Donald Trump ও Xi Jinping। ১১ বছর পর Washington-এ রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন চিনা প্রেসিডেন্ট। Joint Base Andrews-এ তাঁকে নিজে গিয়ে স্বাগত জানিয়েছেন Trump। লাল গালিচা, সামরিক অভ্যর্থনা এবং আকাশে মার্কিন যুদ্ধবিমানের প্রদর্শনের মধ্যে দিয়ে শুরু হয়েছে তিন দিনের এই সফর। একই সময়ে Washington ও Beijing আরও দুই মাসের জন্য বাণিজ্য-সমঝোতার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে Trump-Xi বৈঠকের আগে অর্থনৈতিক উত্তেজনা কিছুটা কমানোর বার্তাও সামনে এসেছে।







