
সৌদি আরবে ফের হাউথি হামলা, রিয়াধ ও দাম্মাম বিমানবন্দরে আগুন, মৃত বেড়ে ১৩
সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিকে ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। ফের হামলার জেরে আগুন লাগার খবর মিলেছে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। একই সময়ে দাম্মামের কিং ফাহদ বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াধে পরপর হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।







