
‘ঝুট কি গুঞ্জ’ বলে রাহুলকে খোঁচা! প্রত্যাশা ছাপিয়ে জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বসিত মোদির ভিডিও বার্তা
যুদ্ধ, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং মার্কিন শুল্কের চাপ—একের পর এক চ্যালেঞ্জের মধ্যেও ভারতের অর্থনীতি প্রত্যাশার তুলনায় দ্রুত বাড়ছে। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হয়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পরই দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বিরোধীদের অর্থনীতি নিয়ে নেতিবাচক প্রচারের অভিযোগ তুলে ‘ঝুট কি গুঞ্জ’ শব্দবন্ধ ব্যবহার করে রাজনৈতিক খোঁচাও দিয়েছেন তিনি। তাঁর বার্তার কেন্দ্রে রয়েছে আত্মনির্ভরতা এবং দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান।







