
ভূমিকম্প নয়, তুষারধসের জেরেই বিপর্যয়? নেপালের হড়পা বানের নেপথ্যে কী
উত্তর নেপালের রসুয়া জেলায় আচমকা হড়পা বানে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। অথচ বিপর্যয়ের আগে নেপালের ওই অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির স্পষ্ট খবর ছিল না। তাহলে এত বিপুল জলরাশি এল কোথা থেকে? প্রাথমিক পর্যবেক্ষণে তুষারধস, নদীর গতিপথে অস্থায়ী বাধা এবং সেই বাধা ভেঙে জল নেমে আসার সম্ভাবনার কথাই উঠে আসছে। একই সময়ে তিব্বত অঞ্চলে অতিভারী বৃষ্টি এবং সম্ভাব্য ভূমিকম্পের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ফলে বিপর্যয়ের প্রকৃত কারণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়।







