India

National News

‘সুপার সুখোই’ থেকে এস-৪০০, পন্টসার! মোদি-পুতিন বৈঠকে বড় অস্ত্রচুক্তির সম্ভাবনা
India

‘সুপার সুখোই’ থেকে এস-৪০০, পন্টসার! মোদি-পুতিন বৈঠকে বড় অস্ত্রচুক্তির সম্ভাবনা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তির পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাও হতে চলেছে আলোচনার অন্যতম প্রধান বিষয়। সরকারি সূত্রের দাবি, বৈঠকেই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭-এর যৌথ উৎপাদন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ‘সুপার সুখোই’ প্রকল্প, অতিরিক্ত এস-৪০০ এবং পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়েও চূড়ান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক ঘরে ৩ জন, মাথাপিছু ভাড়া ১০ হাজার! দিল্লির ‘অভিশপ্ত’ বাড়ি থেকে মাসে ৪ লক্ষ আয় প্রাক্তন বায়ুসেনা সার্জেন্টের
India

এক ঘরে ৩ জন, মাথাপিছু ভাড়া ১০ হাজার! দিল্লির ‘অভিশপ্ত’ বাড়ি থেকে মাসে ৪ লক্ষ আয় প্রাক্তন বায়ুসেনা সার্জেন্টের

দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা বাড়ি ভেঙে সাতজনের মৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটির মালিক হরিরাম গুপ্তা একসময় বায়ুসেনায় সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। অবসরের পর ব্যবসার পাশাপাশি ওই বাড়িটিকে পিজি হিসেবে ব্যবহার করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতেন বলে অভিযোগ। একটি ঘরে তিনজন করে থাকার ব্যবস্থা ছিল এবং প্রত্যেকের কাছ থেকে মাসে ১০ হাজার টাকা ভাড়া নেওয়া হত। ঘটনায় হরিরাম, তাঁর স্ত্রী উর্মিলা এবং ছেলে মহেশকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পূর্ণ বেসরকারিকরণ নয়, আরও বড় ভূমিকায় ইসরো! ৯ কর্মী সংগঠনের চিঠির জবাব দিল মহাকাশ গবেষণা সংস্থা
India

সম্পূর্ণ বেসরকারিকরণ নয়, আরও বড় ভূমিকায় ইসরো! ৯ কর্মী সংগঠনের চিঠির জবাব দিল মহাকাশ গবেষণা সংস্থা

মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থার অংশগ্রহণ বাড়ার পর থেকেই ইসরোর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছিল। সেই উদ্বেগ থেকেই সংস্থার ন’টি কর্মী সংগঠন চেয়ারম্যান ভি নারায়ণনকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল, ইসরোকে কি ধীরে ধীরে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে? এবার সেই আশঙ্কা সরাসরি খারিজ করল ইসরো। সংস্থার স্পষ্ট বক্তব্য, ইসরোকে বেসরকারিকরণ করার কোনও পরিকল্পনা নেই এবং ভবিষ্যতেও এর গুরুত্ব কমবে না। বরং বেসরকারি ক্ষেত্রের প্রসারের ফলে ইসরো আরও উন্নত ও জটিল মহাকাশ গবেষণায় মন দিতে পারবে।

৫০৪ কোটির ব্যাঙ্ক জালিয়াতি! ৬ আইএএস-সহ ১৯ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অভিযুক্তের সংখ্যা বেড়ে ৩৭
India

৫০৪ কোটির ব্যাঙ্ক জালিয়াতি! ৬ আইএএস-সহ ১৯ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অভিযুক্তের সংখ্যা বেড়ে ৩৭

হরিয়ানার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ৫০৪ কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগের তদন্তে তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই। পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া এই চার্জশিটে মোট ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হরিয়ানা ক্যাডারের ছ’জন আইএএস আধিকারিক। নতুন ১৯ জনের নাম যুক্ত হওয়ায় মামলায় মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাঙ্ককর্তাদের যোগসাজশে বিপুল অর্থ ভুয়ো সংস্থার অ্যাকাউন্টে সরানোর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

‘আমাদের বাঁচান’, ধ্বংসস্তূপের নিচ থেকে পড়ুয়াদের ফোন! দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে মৃত ৫
India

‘আমাদের বাঁচান’, ধ্বংসস্তূপের নিচ থেকে পড়ুয়াদের ফোন! দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে মৃত ৫

প্রবল বৃষ্টির মধ্যে আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ল দিল্লির চাণক্যপুরীর কাছে একটি ছ’তলা বাড়ি। রবিবারের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ ও দমকল। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, বাড়িটিতে পেইং গেস্ট হিসেবে থাকতেন বহু কলেজ পড়ুয়া। দক্ষিণ-পশ্চিম দিল্লির বিধায়ক অনিল শর্মার দাবি, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েকজন পড়ুয়া ফোন করে সাহায্য চেয়েছেন। ফলে মৃত ও আটকে পড়াদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

গরবা-ডান্ডিয়ায় মুসলিমদের প্রবেশ নয়! আধার পরীক্ষা থেকে তিলক, মহারাষ্ট্রে VHP-এর বিতর্কিত প্রস্তাব
India

গরবা-ডান্ডিয়ায় মুসলিমদের প্রবেশ নয়! আধার পরীক্ষা থেকে তিলক, মহারাষ্ট্রে VHP-এর বিতর্কিত প্রস্তাব

নবরাত্রির গরবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তের কথা জানাল বিশ্ব হিন্দু পরিষদের মহারাষ্ট্র শাখা। সংগঠনের দাবি, গরবা-ডান্ডিয়া শুধুমাত্র হিন্দু সংস্কৃতির সঙ্গে যুক্ত ধর্মীয় অনুষ্ঠান, তাই সেখানে অ-হিন্দুদের প্রবেশে অনুষ্ঠানের ‘পবিত্রতা’ নষ্ট হতে পারে। প্রবেশ নিয়ন্ত্রণে আধার কার্ড পরীক্ষা এবং কপালে তিলক বাধ্যতামূলক করার মতো ব্যবস্থারও প্রস্তাব দিয়েছে VHP। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

‘রাম’ নয়, ‘রাম ফ্লেভারড স্পিরিট’! ওল্ড মঙ্ক নিয়ে বম্বে হাই কোর্টে বড় দাবি FSSAI-এর
India

‘রাম’ নয়, ‘রাম ফ্লেভারড স্পিরিট’! ওল্ড মঙ্ক নিয়ে বম্বে হাই কোর্টে বড় দাবি FSSAI-এর

জনপ্রিয় ‘ওল্ড মঙ্ক’কে আর ‘রাম’ নামে বাজারজাত করা যাবে না—বম্বে হাই কোর্টে এমনটাই জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI। কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, বিতর্কটি শুধু পণ্যের লেবেল ঘিরে নয়, এর উপাদান ও উৎপাদন পদ্ধতিও প্রশ্নের মুখে। কৃত্রিম ফ্লেভার এবং নিউট্রাল স্পিরিট ব্যবহার করে রামের মতো স্বাদ-গন্ধ তৈরি করা হলে সেটিকে সরাসরি ‘রাম’ বলা যাবে না বলে আদালতে দাবি করেছে FSSAI। ইতিমধ্যেই প্রস্তুতকারী সংস্থা মোহন মিকিন সংশোধিত লেবেল আদালতে জমা দিয়েছে।

‘নটি বয়’-এর সাফল্যে ইসরোর কামব্যাক, EOS-05-এ মহাকাশ থেকে এবার পৃথিবীর উপর নজর ভারতের
India

‘নটি বয়’-এর সাফল্যে ইসরোর কামব্যাক, EOS-05-এ মহাকাশ থেকে এবার পৃথিবীর উপর নজর ভারতের

বছরের শুরুতে ব্যর্থতার ধাক্কা কাটিয়ে ফের বড় সাফল্য পেল ইসরো। শুক্রবার ভোররাতে GSLV-F17 রকেটের মাধ্যমে EOS-05 উপগ্রহকে সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই কক্ষপথে স্থাপন করা হয় উপগ্রহটিকে। প্রায় আড়াই হাজার কেজি ওজনের এই স্যাটেলাইট পৃথিবী পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাকৃতিক দুর্যোগ, কৃষি, আবহাওয়া থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রেও এই উপগ্রহের তথ্য কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

সাংসদ পদ খারিজের নোটিস, স্পিকারের কাছে ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ সাংসদ
India

সাংসদ পদ খারিজের নোটিস, স্পিকারের কাছে ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ সাংসদ

তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ থাকবে কি না, তা নিয়ে আইনি টানাপোড়েন আরও বাড়ল। দলবদলের কারণ ব্যাখ্যা করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে লোকসভার স্পিকার ওম বিড়লা নোটিস পাঠিয়েছিলেন। সেই নোটিসের জবাব দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মুখে মঙ্গলবার আরও তিন সপ্তাহ সময় চেয়ে লোকসভা সচিবালয়ের দ্বারস্থ হলেন এনসিপিআইয়ের সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জবাব প্রস্তুতির জন্যই এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10