India

National News

দোলাচলে ২০ এনসিপিআই সাংসদের পদ! সুপ্রিম কোর্টের নোটিসের পর জবাব তলব স্পিকারের
India

দোলাচলে ২০ এনসিপিআই সাংসদের পদ! সুপ্রিম কোর্টের নোটিসের পর জবাব তলব স্পিকারের

তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ ঘিরে নতুন করে তৈরি হয়েছে আইনি জটিলতা। তাঁদের পদ খারিজের দাবিতে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের নোটিসের পর এবার সংশ্লিষ্ট সাংসদদের বক্তব্য জানতে চাইলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। জানা গিয়েছে, সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁদের। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ২০ সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলো মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা খরচ, আরটিআই রিপোর্টে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
India

কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলো মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা খরচ, আরটিআই রিপোর্টে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

২০২৫-২৬ অর্থবর্ষে নয়াদিল্লির লুটিয়েনস জোনে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবন মেরামত, সংস্কার ও সাজসজ্জার জন্য ৯২.৩৫ কোটি টাকা খরচ হয়েছে। পিটিআই-এর করা আরটিআই-এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে এই তথ্য। ২০১৪-১৫ অর্থবর্ষের তুলনায় এই ব্যয় তিন গুণেরও বেশি। কেন্দ্রের বক্তব্য, প্রায় শতাব্দীপ্রাচীন এই বাংলোগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ, জল চুঁইয়ে পড়া, উইপোকার সমস্যা এবং বিদ্যুৎ ও প্লাম্বিং ব্যবস্থার ক্ষয়ক্ষতি মেরামতেই বিপুল অর্থ খরচ হয়।

আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩ সদ্যোজাত
India

আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩ সদ্যোজাত

মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে শিশুদের ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিন সদ্যোজাতের। ওই ওয়ার্ডে তখন ৩৯টি শিশু চিকিৎসাধীন ছিল। হাসপাতালের কর্মী, চিকিৎসক ও নার্সরা দ্রুত উদ্ধারকাজে নেমে বেশ কয়েকটি শিশুকে নিরাপদে বের করে আনেন। তবে আগুনে গুরুতর আহত হয়েছে আরও ছয় শিশু। তাদের অন্য হাসপাতালে নিয়ে চিকিৎসা চলছে। মর্মান্তিক এই ঘটনায় হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।

‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, চিনকে নিয়ে ভারতকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
India

‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, চিনকে নিয়ে ভারতকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

চিনকে আগামী দিনে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানে। তাঁর বক্তব্য, বেজিংয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটানোর চেষ্টা যেমন চালিয়ে যেতে হবে, তেমনই সম্ভাব্য যে কোনও পরিস্থিতির মোকাবিলায় শক্তিশালী সামরিক প্রতিরোধ ব্যবস্থাও তৈরি রাখতে হবে।

২০ দিনে কেজিতে ৭.৫২ টাকা বেড়েছে চিনি, ইথানল নয়! মূল্যবৃদ্ধির আসল কারণ জানাল কেন্দ্র
India

২০ দিনে কেজিতে ৭.৫২ টাকা বেড়েছে চিনি, ইথানল নয়! মূল্যবৃদ্ধির আসল কারণ জানাল কেন্দ্র

মাত্র এক মাসের ব্যবধানে বাজারে চিনির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই মূল্যবৃদ্ধির জন্য ইথানল উৎপাদনের উদ্দেশ্যে চিনি সরিয়ে নেওয়াকে দায়ী করা ঠিক নয় বলে জানাল কেন্দ্র। ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের দাবি, কম উৎপাদন, উৎসবের মরশুমে বাড়তি চাহিদা, আবহাওয়ার প্রভাব, আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি এবং অতিরিক্ত মজুত—একাধিক কারণেই দাম বেড়েছে।

ইথানল উৎপাদনে আখের টান, চড়ছে চিনির দাম! এক দশক পর আমদানির পথে ভারত
India

ইথানল উৎপাদনে আখের টান, চড়ছে চিনির দাম! এক দশক পর আমদানির পথে ভারত

দেশে চিনি উৎপাদন কমে যাওয়ায় এবং বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রায় এক দশক পর ফের চিনি আমদানির কথা ভাবছে কেন্দ্র। ইথানল উৎপাদনের জন্য আখের রসের ব্যবহার বেড়ে যাওয়া, অনিয়মিত বর্ষায় আখের ফলন কমা এবং উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধির আশঙ্কা—এই তিন কারণ মিলেই পরিস্থিতি জটিল হয়েছে। সূত্রের খবর, আপাতত প্রায় ১০ লক্ষ টন চিনি শুল্কমুক্তভাবে আমদানির পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে দেশীয় বাজারে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

দিল্লি জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির অনিয়মের অভিযোগ, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
India

দিল্লি জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির অনিয়মের অভিযোগ, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন

আর্থিক তছরুপের মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর ফের আইনি জটিলতায় আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লি জল বোর্ডের একটি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। অভিযোগ, নর্দমা শোধন কেন্দ্রের আধুনিকীকরণের জন্য বরাত দেওয়ার প্রক্রিয়ায় শর্ত বদল ও কারচুপির মাধ্যমে প্রায় ১.৫২ কোটি টাকার আর্থিক অনিয়ম করা হয়েছিল। এই মামলায় প্রাক্তন জল বোর্ডের সিইও-সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিট বিতর্কের পর এবার ইউপিএসসি প্রিলিমসেও প্রশ্ন নিয়ে অভিযোগ, ৮ প্রশ্নে ভুলের দাবি! জবাব চাইল ক্যাট
India

নিট বিতর্কের পর এবার ইউপিএসসি প্রিলিমসেও প্রশ্ন নিয়ে অভিযোগ, ৮ প্রশ্নে ভুলের দাবি! জবাব চাইল ক্যাট

নিট-ইউজি ও ইউজিসি-নেটের প্রশ্নপত্র ঘিরে বিতর্কের আবহ কাটতে না কাটতেই এবার ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা নিয়েও উঠল গুরুতর অভিযোগ। ২০২৬ সালের প্রিলিমসের জেনারেল স্টাডিজ পেপার-১-এর আটটি প্রশ্নে ভুল, অস্পষ্টতা এবং সঠিক বিকল্প না থাকার অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, কয়েকটি প্রশ্ন সিলেবাসের বাইরেও ছিল। বিষয়টি নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা হলে ইউপিএসসিকে নোটিস পাঠিয়েছে ক্যাটের দিল্লি বেঞ্চ। আগামী অক্টোবরে মামলার পরবর্তী শুনানি।

১৬ দিনের অনশন শেষে দেবেন্দ্রর মুখে হাসি, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে থামতে পারে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন
India

১৬ দিনের অনশন শেষে দেবেন্দ্রর মুখে হাসি, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে থামতে পারে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে টানা কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনে আপাতত বড় মোড়। পড়ুয়াদের দাবির অন্যতম অংশ মেনে নিয়ে ২০১৪ সালের পর থেকে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের নেওয়া সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে হেমন্ত সোরেন সরকার। একই সঙ্গে নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণার পর সোমবার রাতে ১৬ দিনের অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। তবে সিবিআই তদন্তের দাবি এখনও পূরণ না হওয়ায় আন্দোলন পুরোপুরি শেষ হচ্ছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10