India

National News

মণিপুরে ফের রক্তপাত, একই দিনে ৪ কুকি গ্রামবাসী খুন! গুলিবিদ্ধ শিশু, নিখোঁজ মহিলা ঘিরে আতঙ্ক
India

মণিপুরে ফের রক্তপাত, একই দিনে ৪ কুকি গ্রামবাসী খুন! গুলিবিদ্ধ শিশু, নিখোঁজ মহিলা ঘিরে আতঙ্ক

তিন বছর পরও মণিপুরের হিংসার ক্ষত শুকোয়নি। রবিবার ফের ভয়াবহ হামলায় কেঁপে উঠল উত্তর-পূর্বের এই রাজ্য। তামেংলং জেলার দুটি গ্রামে সশস্ত্র হামলায় মৃত্যু হয়েছে চার কুকি গ্রামবাসীর। প্রথম হামলায় একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছে তাঁদের ছয় বছরের সন্তান। কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হামলায় আরও দু’জন নিহত হন। পাশাপাশি এক মহিলা নিখোঁজ। তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার নেপথ্যে নাগা সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ করেছে কুকি সংগঠনগুলি।

পাকিস্তানের কূটনৈতিক অস্বস্তি বাড়াল ব্রিকস, পহেলগাঁও হামলার নিন্দায় একসঙ্গে চিন-ইরান-রাশিয়া
India

পাকিস্তানের কূটনৈতিক অস্বস্তি বাড়াল ব্রিকস, পহেলগাঁও হামলার নিন্দায় একসঙ্গে চিন-ইরান-রাশিয়া

পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে এবার ব্রিকসের মঞ্চে বড় কূটনৈতিক বার্তা। দিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার নিন্দা করেছে ব্রিকসের সদস্য দেশগুলি। বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে চিন ও ইরানের অবস্থান ঘিরে। কারণ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দুই দেশই হামলার নিন্দায় সম্মতি দিয়েছে। সীমান্তপারের সন্ত্রাস, জঙ্গিদের অর্থ জোগান এবং নিরাপদ আশ্রয় দেওয়ার বিরুদ্ধে যৌথ অবস্থানকে গুরুত্ব দিয়েছে ব্রিকস।

বিশ্বনেতাদের পাতে ভারতের স্বাদ, ব্রিকস লাঞ্চে পনির-রাজমা থেকে দম আলু! মেনুতে আন্তর্জাতিক ছোঁয়াও
India

বিশ্বনেতাদের পাতে ভারতের স্বাদ, ব্রিকস লাঞ্চে পনির-রাজমা থেকে দম আলু! মেনুতে আন্তর্জাতিক ছোঁয়াও

কূটনীতির মঞ্চে শুধু বৈঠক নয়, খাবারের টেবিলেও ভারতের বৈচিত্র্য তুলে ধরল নয়াদিল্লি। ব্রিকস সম্মেলনের প্রথম দিনের মধ্যাহ্নভোজে বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের জন্য সাজানো হয়েছিল একেবারে নিরামিষ ভারতীয় মেনু। পনির লাবাবদার, রাজমা রাসিলা, ডাল পঞ্চমেল, মতিয়া পোলাও এবং দম আলু বানারসির মতো দেশীয় পদ জায়গা করে নেয় ভিভিআইপি অতিথিদের পাতে। পাশাপাশি বিদেশি অতিথিদের স্বাদের কথা মাথায় রেখে রাখা হয়েছিল ইতালীয় ও ফরাসি রান্নার কয়েকটি পদও।

ফের ধস পশ্চিম সিকিমে, রিম্বি-খেচুপরি রাস্তা বন্ধ! পাথর-কাদায় আতঙ্ক
India

ফের ধস পশ্চিম সিকিমে, রিম্বি-খেচুপরি রাস্তা বন্ধ! পাথর-কাদায় আতঙ্ক

টানা বৃষ্টির মধ্যে ফের বড়সড় ভূমিধস পশ্চিম সিকিমে। শনিবার সন্ধ্যায় রিম্বি এলাকায় পাহাড়ের ঢাল থেকে বিশাল পাথর ও কাদার স্রোত নেমে এসে রিম্বি-খেচুপরি সংযোগকারী সড়ক অবরুদ্ধ করে দেয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ায় ভূমিধস কবলিত এলাকার কাছে থাকা দুটি বাড়িও ঝুঁকির মুখে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে ধস নামার আশঙ্কাও থেকেই যাচ্ছে।

১৯৪৫-এর কাঠামো বদলের ডাক, মোদির সুরেই রাষ্ট্রসংঘ! নিরাপত্তা পরিষদে কি এবার ভারতের পালা?
India

১৯৪৫-এর কাঠামো বদলের ডাক, মোদির সুরেই রাষ্ট্রসংঘ! নিরাপত্তা পরিষদে কি এবার ভারতের পালা?

ব্রিকসের মঞ্চ থেকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যের পর এবার একই প্রয়োজনীয়তার কথা জানাল রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের দপ্তর। মুখপাত্র স্টেফান ডুজারিচের বক্তব্য, বর্তমান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির কাঠামোয় একুশ শতকের বাস্তবতা প্রতিফলিত হওয়া প্রয়োজন। ফলে ভারতের দীর্ঘদিনের স্থায়ী সদস্যপদের দাবিকে ঘিরে নতুন করে কূটনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে রাষ্ট্রসংঘের এই অবস্থানকে সরাসরি ভারতের সদস্যপদের সমর্থন হিসেবে দেখার আগে প্রক্রিয়াগত বাস্তবতাও মাথায় রাখতে হবে।

দু’সপ্তাহে দু’বার মোদি-পেজেস্কিয়ান বৈঠক, হরমুজ নিয়ে ভারতের বার্তায় বাড়ছে নজর
India

দু’সপ্তাহে দু’বার মোদি-পেজেস্কিয়ান বৈঠক, হরমুজ নিয়ে ভারতের বার্তায় বাড়ছে নজর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দিল্লিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। তাঁর ভারত সফরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক গুরুত্ব। মাত্র এগারো দিনের ব্যবধানে দু’বার মুখোমুখি হলেন দুই রাষ্ট্রনেতা। বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সমুদ্রপথে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর। একই সময়ে ব্রিকস মঞ্চে আমেরিকার নিষেধাজ্ঞা ও ডলারের আধিপত্য নিয়ে পেজেস্কিয়ানের বক্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

৭ বছর পর ভারতে শি, মুখোমুখি মোদি! গালওয়ানের ক্ষত পেরিয়ে কি নতুন সমীকরণ
India

৭ বছর পর ভারতে শি, মুখোমুখি মোদি! গালওয়ানের ক্ষত পেরিয়ে কি নতুন সমীকরণ

দীর্ঘ টানাপোড়েনের পর ফের ভারতের মাটিতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার দিল্লিতে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর। গালওয়ান সংঘর্ষ, ডোকলাম অচলাবস্থা এবং অরুণাচল নিয়ে বিবাদের আবহে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্ত সমস্যা থেকে প্রতিরক্ষা, বাণিজ্য এবং সরাসরি বিমান যোগাযোগ—একাধিক বিষয় আলোচনায় উঠতে পারে। দুই দেশের সম্পর্কের বরফ কতটা গলবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

যুদ্ধের আবহে দিল্লিতে পুতিন-জিনপিং-পেজেশকিয়ান, ব্রিকসে বিশ্ব সংকট নিয়ে বড় বার্তা মোদির
India

যুদ্ধের আবহে দিল্লিতে পুতিন-জিনপিং-পেজেশকিয়ান, ব্রিকসে বিশ্ব সংকট নিয়ে বড় বার্তা মোদির

শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। রবিবার পর্যন্ত চলবে দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। তার আগেই শুক্রবার ভারতে পৌঁছে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গালওয়ান সংঘাতের পর এই প্রথম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে দিল্লিতে হাজির হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমীকরণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ব্রিকস মঞ্চে বিশ্বকল্যাণের লক্ষ্যে ইতিবাচক ও অর্থবহ আলোচনা হবে।

টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, ধর্মঘটে জেলায় জেলায় বিক্ষোভ, এটিএমে লম্বা লাইন
India

টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, ধর্মঘটে জেলায় জেলায় বিক্ষোভ, এটিএমে লম্বা লাইন

সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলার দাবিতে শুক্রবার দেশজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ককর্মী ও অফিসারদের একাংশ। তার সঙ্গে দ্বিতীয় শনিবার এবং রবিবার পড়ায় টানা তিনদিন ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা বন্ধ থাকছে। পুজোর আগে এমন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা। বিভিন্ন জেলায় ব্যাঙ্কের সামনে বিক্ষোভ হয়েছে, কোথাও আবার টাকা তোলার জন্য এটিএমে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। সংগঠনগুলির হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে সেপ্টেম্বরের শেষে আরও বড় ধর্মঘট এবং পরবর্তীতে লাগাতার আন্দোলনের পথে যাওয়া হবে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10