
ইউপিআইয়ে ব্যক্তিগত লেনদেন থাকছে ফ্রি, তবে ব্যবসায়িক পেমেন্টে কোথায় বসতে পারে চার্জ? জানাল কেন্দ্র
ইউপিআই ব্যবহারের জন্য এবার থেকে সাধারণ মানুষকে টাকা দিতে হবে-এমন জল্পনায় আপাতত ইতি টানল কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, একজন ব্যক্তি অন্য একজনকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠালে সেই লেনদেনে কোনও অতিরিক্ত মাশুল বসছে না। তবে ব্যবসায়িক বা মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতে নির্দিষ্ট সীমার বেশি লেনদেনে সামান্য চার্জের ব্যবস্থা হতে পারে। নতুন সংশোধনী ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতেই এই ব্যাখ্যা দিয়েছে সরকার।







