Politics

Politics

‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ
Politics

‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় বিক্ষোভের মাঝে ৬ বছরের আদিত্যকে ঘিরে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে পুলিশের বিরুদ্ধে মন্তব্য করতেও শোনা যায়। পরে কয়েকজন পুলিশকর্মী তাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে যান। যদিও পুলিশ জানিয়েছে, শিশুটিকে গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তার কারণেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে মায়ের হাতে তুলে দেওয়া হয়।

দোলাচলে ২০ এনসিপিআই সাংসদের পদ! সুপ্রিম কোর্টের নোটিসের পর জবাব তলব স্পিকারের
Politics

দোলাচলে ২০ এনসিপিআই সাংসদের পদ! সুপ্রিম কোর্টের নোটিসের পর জবাব তলব স্পিকারের

তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্যপদ ঘিরে নতুন করে তৈরি হয়েছে আইনি জটিলতা। তাঁদের পদ খারিজের দাবিতে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের নোটিসের পর এবার সংশ্লিষ্ট সাংসদদের বক্তব্য জানতে চাইলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। জানা গিয়েছে, সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁদের। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ২০ সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

পুজো মিটলেই পুরভোট? কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল সিনহা, বিজেপির ‘ইলেকশন টিমে’ আর কারা
Politics

পুজো মিটলেই পুরভোট? কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল সিনহা, বিজেপির ‘ইলেকশন টিমে’ আর কারা

বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর এবার কলকাতা ও হাওড়া পুরসভা দখলের লক্ষ্যে সংগঠন সাজাতে শুরু করেছে বিজেপি। দলীয় সূত্রের খবর, পুজোর পর নভেম্বরেই দুই পুরসভায় ভোট হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরভোটের ইনচার্জ করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। হাওড়ার দায়িত্ব পেয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা রাহুল সিনহা। ইতিমধ্যেই দুই শহরের ভোট পরিচালনার জন্য আলাদা টিমও তৈরি করেছে গেরুয়া শিবির।

কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলো মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা খরচ, আরটিআই রিপোর্টে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Politics

কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলো মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা খরচ, আরটিআই রিপোর্টে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

২০২৫-২৬ অর্থবর্ষে নয়াদিল্লির লুটিয়েনস জোনে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবন মেরামত, সংস্কার ও সাজসজ্জার জন্য ৯২.৩৫ কোটি টাকা খরচ হয়েছে। পিটিআই-এর করা আরটিআই-এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে এই তথ্য। ২০১৪-১৫ অর্থবর্ষের তুলনায় এই ব্যয় তিন গুণেরও বেশি। কেন্দ্রের বক্তব্য, প্রায় শতাব্দীপ্রাচীন এই বাংলোগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ, জল চুঁইয়ে পড়া, উইপোকার সমস্যা এবং বিদ্যুৎ ও প্লাম্বিং ব্যবস্থার ক্ষয়ক্ষতি মেরামতেই বিপুল অর্থ খরচ হয়।

অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, অক্সিজেন দিয়ে এখন স্থিতিশীল! কী জানাল বামফ্রন্ট
Politics

অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, অক্সিজেন দিয়ে এখন স্থিতিশীল! কী জানাল বামফ্রন্ট

দলের কাজে দিল্লি যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়লেন ৮৭ বছরের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দিল্লিতে পৌঁছে তাঁকে এইমসে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব। রুটিন চেকআপের পাশাপাশি তাঁকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দিল্লি জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির অনিয়মের অভিযোগ, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
Politics

দিল্লি জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির অনিয়মের অভিযোগ, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন

আর্থিক তছরুপের মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর ফের আইনি জটিলতায় আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লি জল বোর্ডের একটি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। অভিযোগ, নর্দমা শোধন কেন্দ্রের আধুনিকীকরণের জন্য বরাত দেওয়ার প্রক্রিয়ায় শর্ত বদল ও কারচুপির মাধ্যমে প্রায় ১.৫২ কোটি টাকার আর্থিক অনিয়ম করা হয়েছিল। এই মামলায় প্রাক্তন জল বোর্ডের সিইও-সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাই কোর্টে পিছল অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, ব্যাঙ্কের কাছে রিপোর্ট তলব বিচারপতির
Politics

হাই কোর্টে পিছল অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, ব্যাঙ্কের কাছে রিপোর্ট তলব বিচারপতির

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে চলা মামলার শুনানি একদিন পিছিয়ে গেল। বুধবার মামলাটি শোনার কথা থাকলেও বিচারপতি কৃষ্ণা রাও বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিষেকের আইনজীবীর দাবি, কেন তাঁর মক্কেলের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। সেই সঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতার কুর্সি কার? আজই রায় কলকাতা হাই কোর্টে
Politics

শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতার কুর্সি কার? আজই রায় কলকাতা হাই কোর্টে

রাজ্যের বিরোধী দলনেতার পদ নিয়ে চলা নজিরবিহীন আইনি লড়াইয়ের আজই নিষ্পত্তি হতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে থাকবে, মঙ্গলবার সেই প্রশ্নের উত্তর দেবে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ মামলার রায় ঘোষণা করবে। ফলে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাজনৈতিক মহলের। রায় স্পিকারের সিদ্ধান্তকে মান্যতা দেয়, নাকি কালীঘাট শিবিরের দাবি প্রতিষ্ঠিত হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

বাবার নামে স্কুল চাই, টাকা নয়! পিতৃহারা হাফিজের দাবি, ‘বাংলার যে কোনও প্রান্তে গড়ুক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান’
Politics

বাবার নামে স্কুল চাই, টাকা নয়! পিতৃহারা হাফিজের দাবি, ‘বাংলার যে কোনও প্রান্তে গড়ুক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান’

পিতার মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়ার ইন্দাসের শেখ আবদুল হাফিজ। কিন্তু ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও নিজের লড়াই থেকে সরে দাঁড়াতে নারাজ এই তরুণ। শিক্ষা পরিকাঠামোর উন্নতির দাবিতে সরব হওয়ার জেরে হামলার ঘটনায় তাঁর বাবা শেখ মাফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাবের বদলে সরকারের কাছে হাফিজের আবেদন—বাবার স্মৃতিতে বাংলার যে কোনও জায়গায় তৈরি হোক একটি বিশ্বমানের স্কুল, যেখানে দরিদ্র পড়ুয়ারাও বিনামূল্যে উন্নত শিক্ষা পাবে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10