Politics

Politics

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের! হস্তক্ষেপ নয়, ফের হাই কোর্টেই মামলা
Politics

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের! হস্তক্ষেপ নয়, ফের হাই কোর্টেই মামলা

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলা নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, মামলাটি কলকাতা হাই কোর্টেই বিচারাধীন। তাই শীর্ষ আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না। তবে মামলার গুরুত্ব বিবেচনা করে হাই কোর্টকে দ্রুত শুনানির অনুরোধ করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত কোনও নির্দেশ না পেলেও দ্রুত শুনানির আশায় ফের হাই কোর্টেই ফিরতে হচ্ছে তৃণমূলকে।

গোঁজামিলের অভিযোগে পুরনো তালিকা বাতিল! বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতা পেতে ফের আবেদন, বড় ঘোষণা শুভেন্দুর
Politics

গোঁজামিলের অভিযোগে পুরনো তালিকা বাতিল! বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতা পেতে ফের আবেদন, বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্যে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতার পুরনো ওয়েটিং লিস্ট বাতিল করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এই তিন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্ধিত ভাতা উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। এতদিন মাসে ১০০০ টাকা করে পাওয়া গেলেও এবার থেকে তা বেড়ে ১৫০০ টাকা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের আমলে প্রাপক তালিকায় নানা অসঙ্গতি ছিল। তাই পুরনো অপেক্ষমাণ তালিকা বাতিল করে জনকল্যাণ শিবিরের মাধ্যমে নতুন করে আবেদন নেওয়া হবে এবং নথি যাচাইয়ের পর যোগ্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

চোখের চিকিৎসায় আমেরিকা পাড়ি অভিষেকের, ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল
Politics

চোখের চিকিৎসায় আমেরিকা পাড়ি অভিষেকের, ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল

চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর তিন সপ্তাহের জন্য আমেরিকা রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি থেকে বিশেষ বিমানে বিদেশের উদ্দেশে যাত্রা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সফর, চিকিৎসা ও ফেরার যাবতীয় তথ্য তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। এরই মধ্যে শুক্রবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দলীয় দফতরের বিলবোর্ড খোলার নির্দেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। ফলে অভিষেকের বিদেশযাত্রার পাশাপাশি কলকাতার দলীয় দফতর নিয়েও আইনি লড়াই নতুন মোড় নিয়েছে।

সাংসদ পদ খারিজের নোটিস, স্পিকারের কাছে ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ সাংসদ
Politics

সাংসদ পদ খারিজের নোটিস, স্পিকারের কাছে ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ সাংসদ

তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ থাকবে কি না, তা নিয়ে আইনি টানাপোড়েন আরও বাড়ল। দলবদলের কারণ ব্যাখ্যা করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে লোকসভার স্পিকার ওম বিড়লা নোটিস পাঠিয়েছিলেন। সেই নোটিসের জবাব দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মুখে মঙ্গলবার আরও তিন সপ্তাহ সময় চেয়ে লোকসভা সচিবালয়ের দ্বারস্থ হলেন এনসিপিআইয়ের সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জবাব প্রস্তুতির জন্যই এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।

কলকাতা পুরভোটে ২০৯ ওয়ার্ডেই প্রার্থী দেবে ‘আসল’ তৃণমূল, সপ্তাহ শেষে রণকৌশল বৈঠক
Politics

কলকাতা পুরভোটে ২০৯ ওয়ার্ডেই প্রার্থী দেবে ‘আসল’ তৃণমূল, সপ্তাহ শেষে রণকৌশল বৈঠক

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে এবার সরাসরি মাঠে নামছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল কংগ্রেস। ডিলিমিটেশনের পর তৈরি হওয়া ২০৯টি ওয়ার্ডেই বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঋতব্রত। পুরভোটের কৌশল চূড়ান্ত করতে সপ্তাহের শেষে দলের শীর্ষ নেতৃত্ব ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠক হবে। একইসঙ্গে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওয়ার্ড পুনর্বিন্যাসের গণশুনানিতে দলীয় প্রতিনিধিদের কীভাবে অংশ নিতে হবে, তার নির্দেশিকাও তৈরি হয়েছে।

প্রথম তলব এড়িয়েছিলেন, ফের নোটিসে থানায় ডেরেক! আজই জিজ্ঞাসাবাদ সুমিত রায়ের
Politics

প্রথম তলব এড়িয়েছিলেন, ফের নোটিসে থানায় ডেরেক! আজই জিজ্ঞাসাবাদ সুমিত রায়ের

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তির মামলায় অবশেষে পুলিশের সামনে হাজির হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বুধবার সকাল ১০টা ১ মিনিট নাগাদ নিজেই গাড়ি চালিয়ে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন তিনি। এর আগে প্রথম তলব এড়িয়ে অতিরিক্ত সময় চেয়েছিলেন ডেরেক। এদিন তাঁর জন্য প্রশ্নমালা তৈরি রেখেছিল পুলিশ। একই মামলায় বুধবার দুপুরে থানায় হাজির হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়েরও।

ভোটের লড়াই এবার রাস্তায়! পুরভোটের আগে ভোটার তালিকা নিয়ে বড় আন্দোলনের পথে বামেরা
Politics

ভোটের লড়াই এবার রাস্তায়! পুরভোটের আগে ভোটার তালিকা নিয়ে বড় আন্দোলনের পথে বামেরা

কলকাতা ও হাওড়া পুরনিগমের সম্ভাব্য ভোটের আগে ভোটার তালিকা নিয়ে নতুন করে আন্দোলনে নামছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি। যোগ্য নাগরিকদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে বামফ্রন্ট। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের সময় নাম বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মানুষের বিষয়টি এখনও ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। ইতিমধ্যে সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ নাম পুনরায় নথিভুক্ত করার আবেদন করেছেন। এই পরিস্থিতিতে পুরভোটের আগে ভোটার তালিকা ইস্যুকেই বড় রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে বামেরা।

অভিষেকের পর ডেরেক ও’ব্রায়েনকে তলব, ক্যামাক স্ট্রিট কাণ্ডে সোমবার থানায় হাজিরার নির্দেশ
Politics

অভিষেকের পর ডেরেক ও’ব্রায়েনকে তলব, ক্যামাক স্ট্রিট কাণ্ডে সোমবার থানায় হাজিরার নির্দেশ

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ঘিরে অশান্তির ঘটনায় তদন্তের পরিধি আরও বাড়াল কলকাতা পুলিশ। ডায়মন্ড হারবারের সাংসদকে সমন পাঠানোর পর এবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে শেক্সপিয়র সরণি থানা। রবিবার সকালে তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে পুলিশ সমনের নোটিস পৌঁছে দেয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ডেরেক অভিষেকের দফতরে উপস্থিত ছিলেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত বিষয়েই তাঁর বক্তব্য জানতে চাওয়া হতে পারে।

ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেককে তলব, কালীঘাটের বাড়িতে পুলিশের সমন! ১ সেপ্টেম্বর থানায় হাজিরা
Politics

ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেককে তলব, কালীঘাটের বাড়িতে পুলিশের সমন! ১ সেপ্টেম্বর থানায় হাজিরা

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত আরও জোরদার করল কলকাতা পুলিশ। ঘটনার পর একাধিক এফআইআর দায়ের হওয়ার পাশাপাশি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তদন্তের প্রয়োজনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। শনিবার রাতে শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে হাজিরার সমন পৌঁছে দেন। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10