
‘আমার মতো মুসলিম তরুণকে এমন সুযোগ আর কেউ দিত না’, বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা
বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন শেহজাদ পুনাওয়ালা। দীর্ঘদিন ধরে টেলিভিশন বিতর্ক, সমাজমাধ্যম এবং রাজনৈতিক মঞ্চে দলের হয়ে সরব থাকা এই নেতা সোমবার দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান। নিজের বিদায়ী বার্তায় বিজেপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দল তাঁকে যে সুযোগ দিয়েছে, তার প্রশংসাও করেন তিনি। শেহজাদের দাবি, আর্থিক চাপ এবং ব্যক্তিগত সমস্যার কারণেই সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।







