
বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ, গুরুত্বপূর্ণ দায়িত্বে তৃণমূলের ৪ বিধায়কও
বিধানসভার নতুন কমিটি গঠনের পরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিজেপির তারকা বিধায়ক রুদ্রনীল ঘোষ। তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাঁকে। ২০২৬-২৭ সালের জন্য গঠিত এই কমিটির দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন শিবপুরের বিধায়ক। একই কমিটিতে শাসকদলের একাধিক বিধায়কের পাশাপাশি তৃণমূলের চার বিধায়কও রয়েছেন।







