
বিধায়ক পদ নিয়েই এবার সুপ্রিম লড়াই, ঋতব্রত-সহ ১০ জনকে নিশানা কালীঘাট তৃণমূলের
দলীয় প্রতীক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে চলা সংঘাত এবার পৌঁছে গেল দেশের শীর্ষ আদালতে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল কালীঘাট তৃণমূল। একই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা ইতিমধ্যেই বিচারাধীন। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ না করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল কালীঘাট শিবির।







