Education

Education

প্রাথমিকে ‘সারপ্লাস’ বদলিতে আপাতত স্থগিতাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলি নয়
Education

প্রাথমিকে ‘সারপ্লাস’ বদলিতে আপাতত স্থগিতাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলি নয়

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ‘সারপ্লাস’ বা উদ্বৃত্ত হিসেবে বদলি করার প্রক্রিয়ায় আপাতত ব্রেক টানল কলকাতা হাই কোর্ট। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) অনুযায়ী তথ্য সংগ্রহ এবং প্রশাসনিক প্রস্তুতি চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার, তবে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে বদলির নির্দেশ কার্যকর করা যাবে না। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।

নিট বিতর্কের জেরে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, বললেন—"ভারতের যুব শক্তিই দেশের আসল ভিত্তি"
Education

নিট বিতর্কের জেরে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, বললেন—"ভারতের যুব শক্তিই দেশের আসল ভিত্তি"

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ইস্তফা দিলেন, নিট-ইউজি পরীক্ষা ঘিরে বিতর্কের জেরে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা ছাত্র বিক্ষোভ জন্তরমন্তরে চরমে ওঠার কয়েকদিনের মধ্যেই। তাঁর এই পদত্যাগকে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলনকারীদের বড় জয় হিসেবে দেখা হচ্ছে, যাঁরা এই প্রবেশিকা পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সরকারের জবাবদিহি দাবি করে আসছিলেন।

নিট বিতর্কের আবহে এনটিএ-তে বড়সড় রদবদল, ৪৭ আধিকারিককে সরাল কেন্দ্র
Education

নিট বিতর্কের আবহে এনটিএ-তে বড়সড় রদবদল, ৪৭ আধিকারিককে সরাল কেন্দ্র

নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কের পর জাতীয় পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। সেই ধারাবাহিকতায় এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দায়িত্বে থাকা ৪৭ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সংস্থার কার্যপদ্ধতি নতুন করে সাজানোর উদ্যোগও শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, ভবিষ্যতে জাতীয় স্তরের কোনও পরীক্ষায় যাতে প্রশ্নফাঁস বা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ না ওঠে, সেই ব্যবস্থা নিশ্চিত করা।

নিটের ফলে ৩৭০ নম্বরের গরমিলের অভিযোগ, এনটিএ-র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট
Education

নিটের ফলে ৩৭০ নম্বরের গরমিলের অভিযোগ, এনটিএ-র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

নিট পরীক্ষার ফল প্রকাশের পর ফের প্রশ্ন উঠল মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে। এক পরীক্ষার্থীর অভিযোগ, তাঁর উত্তরপত্রের সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত ফলের কোনও মিল নেই। তাঁর দাবি, উত্তরমালা অনুযায়ী তাঁর নম্বর হওয়ার কথা ৬৫৯ থেকে ৬৬১-এর মধ্যে, কিন্তু প্রকাশিত ফলে তিনি পেয়েছেন মাত্র ২৮৯। অভিযোগের ভিত্তিতে এনটিএ-র কাছে জবাব চেয়েছে কলকাতা হাই কোর্ট।

প্রশ্নফাঁসে কড়া বার্তা কেন্দ্রের, ৫ বছর পর্যন্ত জেল ও কোটি টাকার জরিমানার প্রস্তাব; আইনে বড় সংশোধনের প্রস্তুতি
Education

প্রশ্নফাঁসে কড়া বার্তা কেন্দ্রের, ৫ বছর পর্যন্ত জেল ও কোটি টাকার জরিমানার প্রস্তাব; আইনে বড় সংশোধনের প্রস্তুতি

প্রশ্নপত্র ফাঁস রুখতে আরও কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বার্তার পর এবার বিদ্যমান আইনে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রশ্নফাঁসের ঘটনায় দোষী প্রমাণিত হলে ব্যক্তিদের তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে। পরীক্ষা পরিচালনাকারী সংস্থার ক্ষেত্রেও আরও কঠোর শাস্তির বিধান আনার পরিকল্পনা রয়েছে।

ধু প্রশ্নফাঁস নয়, বাতিল হোক নিট! চিকিৎসা শিক্ষায় রাজ্যের হাতে ক্ষমতা চাইলেন বিজয়
Education

ধু প্রশ্নফাঁস নয়, বাতিল হোক নিট! চিকিৎসা শিক্ষায় রাজ্যের হাতে ক্ষমতা চাইলেন বিজয়

নিট পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যেই এবার আরও একধাপ এগিয়ে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাটিই বাতিলের দাবি তুলল তামিলনাড়ুর রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগম (টিভিকে)। দলের প্রধান তথা অভিনেতা-রাজনীতিক থলপতি বিজয় জানিয়েছেন, শুধু অনিয়মের বিরুদ্ধে নয়, তাঁদের আপত্তি রয়েছে গোটা ব্যবস্থার বিরুদ্ধেই। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে রাজ্যগুলিকে আরও বেশি ক্ষমতা দেওয়ার দাবিও জানিয়েছে তাঁর দল।

দু’মাস পর নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী, নিট প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ বলেও শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নীরব মোদি
Education

দু’মাস পর নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী, নিট প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ বলেও শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নীরব মোদি

দেশজুড়ে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে দীর্ঘদিন ধরে ক্ষোভ, বিক্ষোভ এবং রাজনৈতিক চাপের মধ্যেই অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসকে তিনি ‘ঘোর পাপ’ এবং ‘অন্যায়’ বলে উল্লেখ করলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা দায়বদ্ধতা নিয়ে কোনও মন্তব্য করেননি। ইতিমধ্যেই নতুন করে পরীক্ষা, সিবিআই তদন্ত এবং গ্রেপ্তারির মতো পদক্ষেপ শুরু হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এতদিন পরে প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক থামার বদলে নতুন প্রশ্নই উঠে এসেছে।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা, স্বচ্ছ ও রাজনীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার পথে বড় পদক্ষেপ রাজ্যের
Education

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা, স্বচ্ছ ও রাজনীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার পথে বড় পদক্ষেপ রাজ্যের

শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অভিজ্ঞ আইএএস অফিসার ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকারের দাবি, এই নিয়োগের মাধ্যমে মেধাভিত্তিক ও বিশ্বাসযোগ্য শিক্ষক নিয়োগ ব্যবস্থার নতুন অধ্যায় শুরু হবে।

প্রশ্নপত্র ফাঁসে মহারাষ্ট্র টেট স্থগিত, লক্ষাধিক পরীক্ষার্থী হতাশ; বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
Education

প্রশ্নপত্র ফাঁসে মহারাষ্ট্র টেট স্থগিত, লক্ষাধিক পরীক্ষার্থী হতাশ; বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বড় ধাক্কা খেল মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট। শেষ মুহূর্তে রাজ্য পরীক্ষা পর্ষদ ২৮ জুনের নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করায় প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। ঘটনায় রাজনৈতিক উত্তাপও চরমে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করে অভিযোগ তুলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10