Education

Education

১৮৫ বছরের ঐতিহ্যে বদল, সহশিক্ষার পথে শিয়ালদহের লরেটো ডে স্কুল
Education

১৮৫ বছরের ঐতিহ্যে বদল, সহশিক্ষার পথে শিয়ালদহের লরেটো ডে স্কুল

কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম শিয়ালদহের লরেটো ডে স্কুল। দীর্ঘ ১৮৫ বছর ধরে মেয়েদের শিক্ষার জন্য পরিচিত এই প্রতিষ্ঠান এবার সহশিক্ষার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হবে। আধুনিক সময়ের চাহিদা, লিঙ্গসাম্য এবং নৈতিক শিক্ষার প্রসারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তার আগে প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তন করা হবে।

মাধ্যমিক ২০২৭-এর সূচি বদলের প্রস্তাব, ১৫ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ
Education

মাধ্যমিক ২০২৭-এর সূচি বদলের প্রস্তাব, ১৫ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। তবে দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের কাজের সঙ্গে পরীক্ষার সময়ের সংঘাতের আশঙ্কায় সূচি বদলের প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রস্তাব অনুযায়ী, পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ থেকে। ইতিমধ্যেই এই বিষয়ে স্কুলশিক্ষা দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। তবে প্রস্তাবটি এখনও অনুমোদিত হয়নি। ফলে পরীক্ষার্থীদের আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

সংঘর্ষের এক মাস পরও বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তালা, জিনিসপত্র নিয়ে বেরোলেন আবাসিকরা
Education

সংঘর্ষের এক মাস পরও বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তালা, জিনিসপত্র নিয়ে বেরোলেন আবাসিকরা

বারাসত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বয়েজ হস্টেল ঘিরে অনিশ্চয়তা কাটল না। আগস্টের ছাত্রসংঘর্ষের পর প্রায় এক মাস ধরে বন্ধ থাকা তিতুমির বয়েজ হস্টেল থেকে মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ও নথি নিয়ে বেরিয়ে গেলেন আবাসিকরা। প্রায় ৪০ জন পড়ুয়া এতদিন এই হস্টেলে থাকতেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, হস্টেলের কিছু অংশ সংস্কারের প্রয়োজন রয়েছে এবং কাজ শেষ হলে ফের আবাসিকদের জন্য খুলে দেওয়া হবে। তবে কবে সেই কাজ শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়।

শিক্ষা-উদ্ভাবনে অবদানের স্বীকৃতি, জেআইএস গ্রুপের হাত ধরে সম্মানিত টি ভি মোহনদাস পাই
Education

শিক্ষা-উদ্ভাবনে অবদানের স্বীকৃতি, জেআইএস গ্রুপের হাত ধরে সম্মানিত টি ভি মোহনদাস পাই

কলকাতায় আয়োজিত দ্য বেঙ্গল চেম্বার লিডারশিপ লেকচার সিরিজ ২০২৬-এর বিশেষ অনুষ্ঠানে সম্মানিত হলেন পদ্মশ্রী টি ভি মোহনদাস পাই। ইনফোসিসের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার তথা বিশিষ্ট শিল্পোদ্যোগীর হাতে তুলে দেওয়া হল ‘বিসিসিআই সরদার জোধ সিং অ্যাওয়ার্ড ফর ইগনাইটিং মাইন্ডস ২০২৬’। ভারতের শিক্ষা, উদ্ভাবন, ব্যবসা এবং উদ্যোক্তা-পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং।

জেলায় জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ স্কুল, ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা! শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর
Education

জেলায় জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ স্কুল, ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা! শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্যের স্কুলশিক্ষার মান উন্নত করতে জেলায় জেলায় ‘সিএম শ্রী ইনস্টিটিউট’ তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবস উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান তিনি। আপাতত প্রতিটি জেলায় দুটি করে এমন প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। জওহর নবোদয় বিদ্যালয়ের ধাঁচে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়া ভর্তি করা হবে। আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ড এবং উন্নত পরিকাঠামোর পাশাপাশি উচ্চমানের শিক্ষক নিয়োগের উপরও জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ছাত্র সংঘাতে ভেঙেছিল নন্দলালের শিল্প, যাদবপুরের ৪ নম্বর গেটে ফের বসানো হল গর্বের প্রতীক
Education

ছাত্র সংঘাতে ভেঙেছিল নন্দলালের শিল্প, যাদবপুরের ৪ নম্বর গেটে ফের বসানো হল গর্বের প্রতীক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু’দিনের অশান্তির মধ্যে ভেঙে পড়েছিল শিল্পী নন্দলাল বসুর তৈরি ঐতিহ্যবাহী এমব্লেম। ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের পর সেই প্রতীক ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। কে সেটি ভেঙেছে, তা নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনগুলি। এর মধ্যেই শুক্রবার মেরামতির পর ফের বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে এমব্লেমটি বসিয়ে দেওয়া হল। পুনঃস্থাপনের সময় উপস্থিত ছিলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। একইসঙ্গে ক্যাম্পাসের অশান্তির তদন্তে পৃথক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, আহত একাধিক
Education

রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, আহত একাধিক

জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে হাতাহাতির ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মধ্যে এবিভিপির যাদবপুর শাখার সভাপতি নিখিল দাসও রয়েছেন বলে দাবি সংগঠনের। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ঘটনার জেরে রাতেই যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। বৃহস্পতিবার দু’পক্ষই পৃথক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।

নিট বিতর্কের পর এবার ইউপিএসসি প্রিলিমসেও প্রশ্ন নিয়ে অভিযোগ, ৮ প্রশ্নে ভুলের দাবি! জবাব চাইল ক্যাট
Education

নিট বিতর্কের পর এবার ইউপিএসসি প্রিলিমসেও প্রশ্ন নিয়ে অভিযোগ, ৮ প্রশ্নে ভুলের দাবি! জবাব চাইল ক্যাট

নিট-ইউজি ও ইউজিসি-নেটের প্রশ্নপত্র ঘিরে বিতর্কের আবহ কাটতে না কাটতেই এবার ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা নিয়েও উঠল গুরুতর অভিযোগ। ২০২৬ সালের প্রিলিমসের জেনারেল স্টাডিজ পেপার-১-এর আটটি প্রশ্নে ভুল, অস্পষ্টতা এবং সঠিক বিকল্প না থাকার অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, কয়েকটি প্রশ্ন সিলেবাসের বাইরেও ছিল। বিষয়টি নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা হলে ইউপিএসসিকে নোটিস পাঠিয়েছে ক্যাটের দিল্লি বেঞ্চ। আগামী অক্টোবরে মামলার পরবর্তী শুনানি।

১৬ দিনের অনশন শেষে দেবেন্দ্রর মুখে হাসি, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে থামতে পারে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন
Education

১৬ দিনের অনশন শেষে দেবেন্দ্রর মুখে হাসি, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে থামতে পারে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে টানা কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনে আপাতত বড় মোড়। পড়ুয়াদের দাবির অন্যতম অংশ মেনে নিয়ে ২০১৪ সালের পর থেকে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের নেওয়া সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে হেমন্ত সোরেন সরকার। একই সঙ্গে নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণার পর সোমবার রাতে ১৬ দিনের অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। তবে সিবিআই তদন্তের দাবি এখনও পূরণ না হওয়ায় আন্দোলন পুরোপুরি শেষ হচ্ছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10