
নিটের পর এবার সিবিএসইতেও ‘গাফিলতি’, অন্যের উত্তরপত্রে নম্বর পেল দ্বাদশের পড়ুয়ারা
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রত্যাশার তুলনায় কম নম্বর পেয়ে উত্তরপত্র দেখতে চেয়েছিলেন এক পড়ুয়া। কিন্তু বোর্ডের পাঠানো খাতা খুলতেই চমকে ওঠেন তিনি। অভিযোগ, তাঁর নামে পাঠানো উত্তরপত্রটি আদৌ তাঁর নয়। এই ঘটনায় তীব্র বিতর্কে Central Board of Secondary Education।







