
CBSE দশমে ১০০% নম্বর পেয়ে নজির দমদমের অনিশা, যমজ বোনের ৯৯.২%-এ মিশ্র আবেগ
সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশে নজর কেড়েছে দমদমের কালিন্দী হাউজ়িংয়ের যমজ দুই বোন। অনিশা পেয়েছে ১০০% নম্বর, আর অনিষ্কা ৯৯.২%। একদিকে পরিবারের গর্ব, অন্যদিকে ছোট বোনের খানিকটা মনখারাপ—ফলপ্রকাশের দিন ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত।







