
জঙ্গি হুমকির তথ্যের পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার, বুলেটপ্রুফ গাড়িতে কাঁথি থেকে কলকাতা ফিরলেন শুভেন্দু
পাকিস্তান-সমর্থিত জঙ্গি চক্রের সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য সামনে আসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে তাঁর যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার কাঁথির বাসভবন থেকে কলকাতা ফেরার সময় প্রথমবারের মতো বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। গোটা রুটজুড়েও নিরাপত্তা নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।







