International

International

ওমান উপকূলে ফের জাহাজে হামলা, আতঙ্কে ভারতীয় নাবিকরা! মার্কিন অভিযানের ছায়া ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যের জলপথে
International

ওমান উপকূলে ফের জাহাজে হামলা, আতঙ্কে ভারতীয় নাবিকরা! মার্কিন অভিযানের ছায়া ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যের জলপথে

মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মধ্যে ওমান উপকূলে আবারও হামলার মুখে পড়ল ভারতীয় নাবিক থাকা একটি বাণিজ্যিক জাহাজ। কয়েকদিন আগেই মার্কিন সামরিক অভিযানে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তার মধ্যেই নতুন হামলার খবরে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট না হলেও ঘটনাস্থলের ছবি ও ভিডিও আন্তর্জাতিক মহলে নতুন করে নিরাপত্তা প্রশ্ন তুলে দিয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান অভিযান, নিহত অন্তত ১৩; মৃতদের মধ্যে ১১ শিশু
International

আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান অভিযান, নিহত অন্তত ১৩; মৃতদের মধ্যে ১১ শিশু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। তালিবান প্রশাসনের দাবি, রাতভর চালানো বিমান অভিযানে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ১১ জনই শিশু। ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক মানুষ। পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে হামলার কথা স্বীকার না করলেও সীমান্তজুড়ে ক্রমবর্ধমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ এবার ফের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের।

এইচ-১বি ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, ১ লক্ষ ডলারের ফি বেআইনি ঘোষণা মার্কিন আদালতের
International

এইচ-১বি ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, ১ লক্ষ ডলারের ফি বেআইনি ঘোষণা মার্কিন আদালতের

বিদেশি দক্ষ কর্মীদের আমেরিকায় নিয়োগের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আরোপ করা কড়া শর্তে বড় ধাক্কা দিল মার্কিন আদালত। এইচ-১বি ভিসা আবেদনের জন্য সংস্থাগুলির উপর চাপানো ১ লক্ষ ডলারের অতিরিক্ত ফি বাতিল করে দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন আর্থিক বোঝা চাপানোর অধিকার প্রেসিডেন্টের নেই। এই রায় প্রযুক্তি শিল্প, বহুজাতিক সংস্থা এবং হাজার হাজার বিদেশি পেশাদারের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়ল মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার, ইরানের হামলা নাকি প্রযুক্তিগত ত্রুটি? জল্পনায় পশ্চিম এশিয়া
International

হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়ল মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার, ইরানের হামলা নাকি প্রযুক্তিগত ত্রুটি? জল্পনায় পশ্চিম এশিয়া

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল হরমুজ় প্রণালী ঘিরে। মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচে হেলিকপ্টার আচমকা ভেঙে পড়ার ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। ঘটনাস্থল এমন এক অঞ্চল, যা গত কয়েক মাস ধরে আমেরিকা ও ইরানের সামরিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে, নাকি শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে— তা এখনও স্পষ্ট নয়। যদিও দুই সেনাকর্মীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন
International

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ ঘনিয়ে উঠতেই প্রকাশ্যে মতবিরোধ সামনে এল আমেরিকা ও ইজরায়েলের মধ্যে। ইরানের উপর সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা চলাকালীন সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেন তিনি। একইসঙ্গে ইরানও স্পষ্ট জানিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনও আপস করবে না, যদিও আলোচনার পথও পুরোপুরি বন্ধ করছে না।

ট্রাম্পের আর্জি উপেক্ষা! ইরানে ভয়ংকর এয়ারস্ট্রাইক শুরু ইজরায়েলের, ফের যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্য
International

ট্রাম্পের আর্জি উপেক্ষা! ইরানে ভয়ংকর এয়ারস্ট্রাইক শুরু ইজরায়েলের, ফের যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সোমবার ভোর থেকেই পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। যুদ্ধবিরতির পরিবেশ ভেঙে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা না করার অনুরোধ জানালেও তা মানেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইরান ইস্যুতে ট্রাম্পকে ধাক্কা, মার্কিন নিম্নকক্ষে যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশ
International

ইরান ইস্যুতে ট্রাম্পকে ধাক্কা, মার্কিন নিম্নকক্ষে যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশ হল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে। প্রস্তাবের পক্ষে ভোট দিলেন কয়েকজন রিপাবলিকান সদস্যও।

শান্তি আলোচনার মাঝেই সংঘাত তীব্র! মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
International

শান্তি আলোচনার মাঝেই সংঘাত তীব্র! মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিকে শান্তিচুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল। মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করল ইরান। শুধু তাই নয়, ইরানের আকাশসীমায় ঢোকার চেষ্টা করা একটি মার্কিন যুদ্ধবিমানকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে দাবি তেহরানের। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াল।

বাইজুস প্রতিষ্ঠাতাকে ৬ মাসের জেল! আদালত অবমাননায় কড়া রায় সিঙ্গাপুর কোর্টের
International

বাইজুস প্রতিষ্ঠাতাকে ৬ মাসের জেল! আদালত অবমাননায় কড়া রায় সিঙ্গাপুর কোর্টের

একসময় বিশ্বের অন্যতম জনপ্রিয় এডটেক সংস্থা হিসেবে পরিচিত ছিল বাইজুস। সেই সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধেই এবার এল বড় ধাক্কা। আদালত অবমাননার অভিযোগে তাঁকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সিঙ্গাপুরের আদালত। একইসঙ্গে মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10