
৭১-এ থামল ‘মৌচাক’-এর মিঠু! ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
বাংলা সিনেমার এক পরিচিত মুখের পর্দা নামল চিরতরে। ক্যানসারের সঙ্গে প্রায় এক বছর লড়াইয়ের পর প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘মৌচাক’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘নিশিকন্যা’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে সাতের ও আটের দশকে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মিঠু। বাংলা ছবির পাশাপাশি হিন্দি সিনেমাতেও কাজ করেছিলেন তিনি।








