Home/Entertainment/হাসপাতালে ভর্তি অমিতাভ? জল্পনার মাঝেই গভীর রাতে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিগ বি-র
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

হাসপাতালে ভর্তি অমিতাভ? জল্পনার মাঝেই গভীর রাতে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিগ বি-র

হঠাৎই ছড়িয়ে পড়ে অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হওয়ার খবর। অনুরাগীদের উদ্বেগের মাঝেই বুধবার গভীর রাতে ব্লগে রহস্যময় বার্তা পোস্ট করলেন অভিনেতা।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

May 20, 2026
•5 min read•
40
Share:
হাসপাতালে ভর্তি অমিতাভ? জল্পনার মাঝেই গভীর রাতে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিগ বি-র

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে মঙ্গলবার রাত থেকেই শুরু হয় জোর জল্পনা। খবর ছড়ায়, পেটের সমস্যার কারণে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে এই গুঞ্জনের মাঝেই বুধবার ভোররাতে নিজের ব্লগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন বিগ বি।

নিজের ব্লগে কবিতার ছন্দে লেখা বার্তায় অমিতাভ লেখেন, “চিল যখন শান্ত থাকে, তখন টিয়াপাখিরা নানা কথা বলতে শুরু করে।” এই লাইন ঘিরেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকের মতে, তাঁকে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিক্রিয়াতেই এমন বার্তা দিয়েছেন অভিনেতা। পোস্টের শেষে তিনি লেখেন, “Love, Prayers and more”, অর্থাৎ ভালোবাসা ও প্রার্থনার কথা উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সাংবাদিক ভিকি লালওয়ানির একটি প্রতিবেদনে দাবি করা হয়, গত ১৬ মে থেকে পেটের সমস্যার কারণে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। এমনকি ছেলে অভিষেক বচ্চনও তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে দাবি করা হয় প্রতিবেদনে।

তবে পরে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি অভিনেতা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরীক্ষার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে বলে খবর।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে অভিনেতার অসুস্থতার খবর। অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। যদিও পরে পরিষ্কার হয়, পেটের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার খবর পুরোপুরি সঠিক নয়।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10