
ইরানে সেতু ধ্বংস, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ল নতুন হামলায়। তেহরানের কাছে বিশাল সেতু ধ্বংসের পর সরব মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে আরও বড় আঘাতের হুঁশিয়ারি দিলেন Donald Trump।
Middle East War Situations, Israel-Iran War, Russia - Ukraine War

পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ল নতুন হামলায়। তেহরানের কাছে বিশাল সেতু ধ্বংসের পর সরব মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে আরও বড় আঘাতের হুঁশিয়ারি দিলেন Donald Trump।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ডিজিটাল দুনিয়াকেও গ্রাস করতে শুরু করেছে। বাহরিনে অ্যামাজনের একটি ডেটা সেন্টারের আশেপাশে ইরানি ড্রোন হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই হামলায় পরিষেবায় প্রভাব পড়েছে বলে জানা গেছে।

পশ্চিম এশিয়ার আকাশ-বাতাস এখন বারুদের গন্ধে ভারী। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, আমেরিকার প্রবল প্রত্যাঘাতে কোণঠাসা ইরান শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের দ্বারস্থ হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই দাবি নস্যাৎ করে দিল ইরান। তেহরানের সামরিক উচ্চপদস্থ কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাথা নত করার কোনো প্রশ্নই ওঠে না; বরং যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে।

ইরান-আমেরিকা যুদ্ধ এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে সরাসরি মার্কিন জনতার কাছে পৌঁছাতে খোলা চিঠি লিখলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরান যুদ্ধের পরিসমাপ্তির সম্ভাবনা উঁকি দিচ্ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে আমেরিকা। তবে কবে নাগাদ তা হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। শুধু বলেছেন, 'কোনো সময়সীমা বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি হবে।' পাশাপাশি সামরিক জোট NATO থেকে বেরিয়ে আসার বিষয়টিও বিবেচনার কথা জানিয়েছেন ট্রাম্প।

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক নতুন সামরিক মেরুকরণের সংকেত দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক প্রকাশ্য বিবৃতিতে তিনি দাবি করেছেন, ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও হুমকি মোকাবিলা করতে এই অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ’ দেশগুলোর সঙ্গে একটি শক্তিশালী জোট গঠন করছে ইজরায়েল। এই জোট কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং সামরিক ও কৌশলগত দিক থেকেও এটি অত্যন্ত কার্যকর হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি

আমেরিকা ও ইজরায়েলের ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপের বদলা নিতে এবার সরাসরি মার্কিন টেক-জায়ান্টদের আঞ্চলিক দফতরগুলোতে হামলার হুমকি দিল ইরান। বুধবার রাতে ইরানের এলিট ফোর্স ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) এক চাঞ্চল্যকর বিবৃতিতে জানিয়েছে, তাদের নিশানায় এবার গুগল, মাইক্রোসফট, অ্যাপল ও ইন্টেলের মতো বিশ্বের প্রথম সারির ১৮টি তথ্যপ্রযুক্তি ও এআই (AI) সংস্থা। এই হুঁশিয়ারি বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে, কারণ এর আগে কোনো রাষ্ট্র সরাসরি বেসরকারি প্রযুক্তি সংস্থাকে ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করেনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার এক ভয়ানক মাত্রায় পৌঁছাল। মঙ্গলবার ভোররাতে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ইসফাহানে ভয়াবহ বাঙ্কার বাস্টার বোমা হামলা চালাল আমেরিকার বোমারু বিমান। হামলার পর বিস্ফোরণের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান-আমেরিকা যুদ্ধের আঘাত এবার সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগেও এসে পড়ল। সোমবার ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এয়ার স্ট্রাইকে মাহান এয়ারলাইনসের একটি বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিমানটিরই ভারতে আসার কথা ছিল। আগামী ১ এপ্রিল দিল্লি থেকে ওষুধ ও জরুরি ত্রাণ নিয়ে ইরানে ফিরে যেত বিমানটি। হামলায় সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেছে। এই ঘটনাকে 'ওয়ার ক্রাইম' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।