
হামলা ঠেকাতে নতুন কৌশল ইরানের, বিদ্যুৎকেন্দ্র ঘিরে মানববন্ধনের ডাক
পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মাঝে নতুন পদক্ষেপ নিল ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে মানববন্ধন গড়ার ডাক দিল তেহরান।
Middle East War Situations, Israel-Iran War, Russia - Ukraine War

পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মাঝে নতুন পদক্ষেপ নিল ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে মানববন্ধন গড়ার ডাক দিল তেহরান।

সংঘর্ষের আবহে বড় ধাক্কা ইরানে। নিহত হলেন দেশের সামরিক গোয়েন্দাপ্রধান Majid Khadami। সোমবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে কোথায় এবং কী ভাবে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রায় দুই দিন ইরানের যুদ্ধ-উপদ্রুত এলাকায় আত্মগোপন করে থাকার পর উদ্ধার হলেন একজন মার্কিন পাইলট। রবিবার ট্রুথ সোশালে পোস্ট করে এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের কথা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান-আমেরিকা যুদ্ধ এবার নতুন এবং অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সরাসরি হামলার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। মঙ্গলবার রাত আটটার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলিতে হামলা চালাবে আমেরিকা।

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে নতুন করে চাঞ্চল্য ছড়াল ইরান-এর পালটা হামলার খবরে। রিপোর্ট অনুযায়ী, রিয়াধ-এ অবস্থিত মার্কিন দূতাবাস-এ ড্রোন হামলা চালানো হয়, যেখানে থাকা CIA স্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি।

পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরান-এর বুশেহর পরমাণুকেন্দ্র-এর কাছে ফের হামলার অভিযোগ উঠল আমেরিকা ও ইজ়রায়েল-এর বিরুদ্ধে। ইরানের দাবি, পরমাণুকেন্দ্রকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় এক জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েক জন।

পশ্চিম এশিয়ায় গত ২৪ ঘণ্টায় বার বার মুখ পুড়েছে মার্কিন বাহিনীর। পর পর দুটি আমেরিকান যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ইরানের হাতে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ইরানে গুলি করে নামানো হয়েছে একটি F-15E যুদ্ধবিমান। কুয়েতে হরমুজ প্রণালীর কাছে ধ্বংস হয়েছে একটি A-10 যুদ্ধবিমান।

রান এবং আমেরিকা-ইজ়রায়েলের সংঘাত ক্রমশ নতুন মাত্রা নিচ্ছে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ B1 সেতুতে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই উপসাগরীয় অঞ্চলের আটটি গুরুত্বপূর্ণ সেতুকে ‘হিট লিস্টে’ রাখার দাবি সামনে আনল Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। এই তালিকা প্রকাশের মাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প-সহ আমেরিকা এবং তাদের মিত্রদের।

মধ্য ইরান: আবারও মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। তাদের দাবি, একটি F-35 Lightning II লাইটনিং যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।