Kolkata

news of kolkata

‘ভয় নয়, ভরসার বাংলা গড়ার অঙ্গীকার’, বাজেট ভাষণে নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস প্রসঙ্গে সরব রাজ্যপাল
Kolkata

‘ভয় নয়, ভরসার বাংলা গড়ার অঙ্গীকার’, বাজেট ভাষণে নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস প্রসঙ্গে সরব রাজ্যপাল

বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল আর এন রবির ভাষণে উঠে এল আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের বার্তা। রাজ্যপাল দাবি করলেন, বাংলায় এখন ‘ভয় আউট, ভরসা ইন’-এর পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতেই কাজ করছে নতুন সরকার।

ভবানীভবনে অভিষেক, কালীঘাটের বাড়িতে পুরকর্তাদের মাপজোক ঘিরে জল্পনা! অবৈধ নির্মাণের অভিযোগে কি ভাঙার প্রস্তুতি?
Kolkata

ভবানীভবনে অভিষেক, কালীঘাটের বাড়িতে পুরকর্তাদের মাপজোক ঘিরে জল্পনা! অবৈধ নির্মাণের অভিযোগে কি ভাঙার প্রস্তুতি?

সিআইডির জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়েই তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছে যায় কলকাতা পুরসভার একটি দল। অত্যাধুনিক যন্ত্রে বাড়ির বিভিন্ন অংশ মাপজোক শুরু হতেই নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বাড়ির কোনও অংশে অনিয়মের প্রমাণ মিললে কি পুরসভা দ্রুত পদক্ষেপ করবে?

ভুয়ো পোস্টে ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ, পুলিশের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়
Kolkata

ভুয়ো পোস্টে ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ, পুলিশের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ফেসবুক পেজের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ, তাঁর নামে ভিত্তিহীন খবর প্রকাশ করে জনমানসে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অভিযুক্ত পেজগুলির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।

মেসি-কাণ্ডে অরূপের রক্ষাকবচ খারিজের দাবিতে হাই কোর্টে শতদ্রু, আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা
Kolkata

মেসি-কাণ্ডে অরূপের রক্ষাকবচ খারিজের দাবিতে হাই কোর্টে শতদ্রু, আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা

লিওনেল মেসির সম্ভাব্য ভারত সফর ঘিরে বিতর্কের আঁচ এখনও থামেনি। এই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ সাময়িক গ্রেপ্তারি-সুরক্ষা দিলেও, সেই সিদ্ধান্তকে এবার চ্যালেঞ্জ করলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে তিনি দাবি করেছেন, তদন্তে সহযোগিতা না করেও কেন এই রক্ষাকবচ বহাল থাকবে, তার উত্তর প্রয়োজন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে।

অনন্যার ওয়ার্ড অফিসে ‘নিয়োগের তালিকা’ উদ্ধারের দাবি, কলকাতা পুরসভাতেও দুর্নীতির অভিযোগে নতুন বিতর্ক
Kolkata

অনন্যার ওয়ার্ড অফিসে ‘নিয়োগের তালিকা’ উদ্ধারের দাবি, কলকাতা পুরসভাতেও দুর্নীতির অভিযোগে নতুন বিতর্ক

মুকুন্দপুরের ১০৯ নম্বর ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক আরও ঘনীভূত। নগদ টাকা, বিভিন্ন সামগ্রী এবং তথাকথিত তোলার রেট-তালিকা উদ্ধারের অভিযোগের মধ্যেই এবার সামনে এসেছে নতুন বিস্ফোরক দাবি। বিজেপির অভিযোগ, ওই অফিস থেকে কলকাতা পুরসভার চাকরির সুপারিশ-সংক্রান্ত কিছু নথি এবং একাধিক খাম উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভাতেও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। যদিও সমস্ত অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

১১ ঘণ্টার জেরা শেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে অভিষেক, বললেন ‘ডাকলেই আবার আসব’
Kolkata

১১ ঘণ্টার জেরা শেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে অভিষেক, বললেন ‘ডাকলেই আবার আসব’

প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি দাবি করেন, বিরোধীদের দুর্বল করতে পরিকল্পিতভাবে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তবে কোনও চাপের কাছে নতি স্বীকার করবেন না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

ডিজে মন্তব্য মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক, টানা তিন দিনে তৃতীয় জিজ্ঞাসাবাদ
Kolkata

ডিজে মন্তব্য মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক, টানা তিন দিনে তৃতীয় জিজ্ঞাসাবাদ

রাজ্যের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলায় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়ে টানা তৃতীয় দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন তিনি। মঙ্গলবার ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলায় সিআইডির ডাকে ভবানীভবনে হাজির হন ডায়মন্ড হারবারের সাংসদ। নির্বাচনী প্রচারের সময় বিজেপিকে উদ্দেশ করে করা একটি মন্তব্যকে ঘিরেই এই তদন্ত শুরু হয়েছে। এদিন ভবানীভবন চত্বরে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

অধরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত, পুলিশের আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারি মেদিনীপুর আদালতের
Kolkata

অধরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত, পুলিশের আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারি মেদিনীপুর আদালতের

দীর্ঘ কয়েক দিন ধরেও খোঁজ মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। বারবার তল্লাশি চালিয়েও তাঁকে খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত আইনি পথে এগোল তদন্তকারী সংস্থা। পুলিশের আবেদনের ভিত্তিতে সোমবার সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সুমিতের নাম সামনে আসার পর থেকেই তাঁকে খুঁজছে পুলিশ।

সই জাল বিতর্কে নতুন মোড়, কুণালের মুখোমুখি জেরায় চাপে অভিষেক! ফের তলবের পথে সিআইডি
Kolkata

সই জাল বিতর্কে নতুন মোড়, কুণালের মুখোমুখি জেরায় চাপে অভিষেক! ফের তলবের পথে সিআইডি

সই জালিয়াতি মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করল রবিবারের দীর্ঘ জিজ্ঞাসাবাদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে একাধিক বিষয়ে জেরা করেছে সিআইডি। তদন্তকারী সূত্রে খবর, দু’জনের বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অসঙ্গতি ধরা পড়েছে। বিশেষ করে অভিষেকের বক্তব্যে বারবার পরিবর্তন হওয়ায় তদন্তকারীরা সন্তুষ্ট নন। ফলে আগামী দিনে তাঁকে ফের ডেকে পাঠানো হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10