Kolkata

news of kolkata

ক্যামাক স্ট্রিট অফিসে আপাতত তালা নয়, দমকলকে নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের
Kolkata

ক্যামাক স্ট্রিট অফিসে আপাতত তালা নয়, দমকলকে নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয় এখনই খালি করতে হচ্ছে না। অগ্নিসুরক্ষা সংক্রান্ত ত্রুটির অভিযোগে দমকল বিভাগের দেওয়া নোটিস বুধবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, তৃণমূলের দেওয়া আগের জবাব নতুন করে পরীক্ষা করতে হবে দমকলকে। এরপর নির্দিষ্ট দিন জানিয়ে ফের অফিস পরিদর্শন করতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ঘাটতি ধরা পড়লে কী কী সংশোধন প্রয়োজন, তা জানিয়ে ফের নোটিস দিতে পারবে দমকল। নির্দেশ মানা না হলে পরবর্তী আইনি পদক্ষেপের পথও খোলা থাকছে।

আর জি কর মামলায় সিবিআইয়ের ১৩তম রিপোর্ট, তদন্ত নিয়ে ফের ক্ষোভ অভয়ার মায়ের
Kolkata

আর জি কর মামলায় সিবিআইয়ের ১৩তম রিপোর্ট, তদন্ত নিয়ে ফের ক্ষোভ অভয়ার মায়ের

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দুই বছরেরও বেশি সময় পরও তদন্ত নিয়ে সন্তুষ্ট নন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। মঙ্গলবার শিয়ালদহ আদালতে মামলার ১৩তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নথি, সিসিটিভি ফুটেজ, মেডিক্যাল ও ফরেনসিক রিপোর্ট-সহ একাধিক তথ্য খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেই রিপোর্টে কার্যত কিছুই নেই বলে অভিযোগ করেছেন অভয়ার মা। একইসঙ্গে স্বাস্থ্যদপ্তরের নতুন তদন্ত কমিটির দিকেও নজর রাখছেন তিনি।

বিধায়ক পদ নিয়েই এবার সুপ্রিম লড়াই, ঋতব্রত-সহ ১০ জনকে নিশানা কালীঘাট তৃণমূলের
Kolkata

বিধায়ক পদ নিয়েই এবার সুপ্রিম লড়াই, ঋতব্রত-সহ ১০ জনকে নিশানা কালীঘাট তৃণমূলের

দলীয় প্রতীক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে চলা সংঘাত এবার পৌঁছে গেল দেশের শীর্ষ আদালতে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল কালীঘাট তৃণমূল। একই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা ইতিমধ্যেই বিচারাধীন। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ না করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল কালীঘাট শিবির।

নন্দীগ্রামে চন্দ্রনাথের মা হাসিরানিই বিজেপির ভরসা, শুভেন্দুর সঙ্গেই মনোনয়ন জমা
Kolkata

নন্দীগ্রামে চন্দ্রনাথের মা হাসিরানিই বিজেপির ভরসা, শুভেন্দুর সঙ্গেই মনোনয়ন জমা

সব জল্পনার অবসান। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন জমা দেওয়ার দিনও স্থির। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে ছেলেকে হারানোর শোক বুকে নিয়েই ভোটের ময়দানে নামছেন দীর্ঘদিনের রাজনীতিক হাসিরানি। তাঁকে মনোনয়ন জমা দিতে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রার্থী ঘোষণার খবর পেয়েই রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

লঞ্চের বদলে আকাশপথে বাঘদর্শন! সুন্দরবনকে ঘিরে মিঠুনের বড় পরিকল্পনা, আসছে ৩ দিনের ট্যুর প্যাকেজ
Kolkata

লঞ্চের বদলে আকাশপথে বাঘদর্শন! সুন্দরবনকে ঘিরে মিঠুনের বড় পরিকল্পনা, আসছে ৩ দিনের ট্যুর প্যাকেজ

সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার রোমাঞ্চ এবার আরও অন্যরকম হতে পারে। নদীপথে লঞ্চ বা নৌকায় ঘুরে বাঘ দেখার পাশাপাশি আকাশপথ থেকেও বাঘদর্শনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন অভিনেতা তথা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। কম শব্দের হেলিকপ্টার, ছোট এয়ারক্রাফট কিংবা ড্রোন-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে। একইসঙ্গে থাকা-খাওয়া, টাইগার সাফারি, ডলফিন দেখা এবং ধর্মীয় স্থান ঘোরাকে মিলিয়ে সুন্দরবনে ৩ দিনের পর্যটন প্যাকেজ তৈরির পরিকল্পনাও সামনে এসেছে।

নন্দীগ্রামে মমতার বদলে চাকরিহারা শিক্ষিকা সঞ্চিতা, কেন এই প্রার্থীকে বেছে নিল কালীঘাট তৃণমূল?
Kolkata

নন্দীগ্রামে মমতার বদলে চাকরিহারা শিক্ষিকা সঞ্চিতা, কেন এই প্রার্থীকে বেছে নিল কালীঘাট তৃণমূল?

নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরের টানাপোড়েনের মধ্যেই চমকপ্রদ প্রার্থী ঘোষণা কালীঘাট শিবিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে। নিয়োগ দুর্নীতির মামলায় চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার তালিকায় ছিল তাঁর নাম। তবে স্থানীয় রাজনীতিতে তাঁর পুরনো যোগাযোগ এবং নন্দীগ্রামের সঙ্গে সম্পর্কই প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন, শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে সঞ্চিতা কি ঘাসফুলের জমি ফের শক্ত করতে পারবেন?

পুজোর ছুটিতে বাড়ছে রেল পরিষেবা, বিহার-উত্তরপ্রদেশ থেকে দিঘা—একাধিক রুটে স্পেশাল ট্রেন
Kolkata

পুজোর ছুটিতে বাড়ছে রেল পরিষেবা, বিহার-উত্তরপ্রদেশ থেকে দিঘা—একাধিক রুটে স্পেশাল ট্রেন

দুর্গাপুজো থেকে ছট, উৎসবের মরশুমে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাওড়া, শিয়ালদহ, কলকাতা ও আসানসোল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলবে এই বাড়তি ট্রেনগুলি। মূলত বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের সঙ্গে বাংলার যোগাযোগ বাড়ানো হবে। পাশাপাশি মালদহ টাউন থেকে দিঘার জন্যও থাকছে অতিরিক্ত পরিষেবা। ফলে পুজোর ছুটিতে বাড়ি ফেরা কিংবা বেড়ানোর পরিকল্পনায় যাত্রীদের জন্য বাড়তি বিকল্প তৈরি হল।

সমীক্ষায় অনিয়মের হদিশ, বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ! আরও ১০০ প্রতিষ্ঠানকে শোকজ রাজ্যের
Kolkata

সমীক্ষায় অনিয়মের হদিশ, বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ! আরও ১০০ প্রতিষ্ঠানকে শোকজ রাজ্যের

রাজ্যজুড়ে মাদ্রাসার পরিকাঠামো ও সরকারি অনুমোদন যাচাইয়ের পর বড় পদক্ষেপ রাজ্য সরকারের। প্রাথমিক সমীক্ষায় অনুমোদনহীন হিসেবে চিহ্নিত ২৫২টি মাদ্রাসার বিরুদ্ধে বন্ধের নোটিস জারি করা হয়েছে। আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস বা শোকজ পাঠানো হয়েছে। সরকারি নথি, পরিকাঠামো, পাঠক্রম এবং পড়ুয়াদের তথ্য খতিয়ে দেখার পরেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। যদিও শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

ভুয়ো ডিগ্রিতে চিকিৎসা, স্বাস্থ্যসাথীর টাকারও অভিযোগ! ২ চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরে নালিশ
Kolkata

ভুয়ো ডিগ্রিতে চিকিৎসা, স্বাস্থ্যসাথীর টাকারও অভিযোগ! ২ চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরে নালিশ

ভিন রাজ্যের মেডিক্যাল ডিগ্রি জাল করে পশ্চিমবঙ্গে চিকিৎসা করার অভিযোগ উঠল দুই চিকিৎসকের বিরুদ্ধে। তাঁদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন তুলেছে প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, বিহার মেডিক্যাল কাউন্সিলের নথি যাচাই করে সংশ্লিষ্ট দুই চিকিৎসকের ডিগ্রির সত্যতা নিয়ে আপত্তিকর তথ্য পাওয়া গিয়েছে। তাঁদের চিকিৎসায় রোগীমৃত্যু এবং সরকারি স্বাস্থ্য প্রকল্পের অর্থের অপব্যবহারের অভিযোগও রয়েছে। তদন্ত করে দোষ প্রমাণিত হলে রেজিস্ট্রেশন বাতিল এবং ফৌজদারি মামলা করার দাবি জানিয়ে স্বাস্থ্যদপ্তরে চিঠি দিয়েছে সংগঠন।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10