Kolkata

news of kolkata

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘তালা’, ৪৪০ কোটি টাকার লেনদেন স্থগিত; অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল পুলিশ
Kolkata

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘তালা’, ৪৪০ কোটি টাকার লেনদেন স্থগিত; অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল পুলিশ

রাজ্যের রাজনৈতিক অস্থিরতার আবহে তৃণমূল কংগ্রেসের আর্থিক কাঠামোয় বড় ধাক্কা। অভিযোগের ভিত্তিতে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। ‘ঋতপন্থী’ তৃণমূল বিধায়কদের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে সক্রিয় হয় পুলিশ ও সাইবার সেল। আপাতত এই অ্যাকাউন্টগুলি থেকে কোনও অর্থ তোলা বা লেনদেন করা যাবে না, যা দলীয় কর্মকাণ্ডে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

দমদম বিমানবন্দর কাণ্ডে মুখ খুললেন অভিষেক, ‘পরিকল্পিত হামলায় কণ্ঠরোধ করা যাবে না’
Kolkata

দমদম বিমানবন্দর কাণ্ডে মুখ খুললেন অভিষেক, ‘পরিকল্পিত হামলায় কণ্ঠরোধ করা যাবে না’

দমদম বিমানবন্দরে শুক্রবারের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি অভিযোগ করেন, গোটা ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং এর নেপথ্যে বিজেপির যোগসাজশ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার উপরও প্রশ্ন তুলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনৈতিক আক্রমণ বা ভয় দেখিয়ে তাঁর কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না।

সই জাল বিতর্কে শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে নতুন মোড়; রেজোলিউশনের কপি তুলে দিলেন প্রবীণ তৃণমূল বিধায়ক
Kolkata

সই জাল বিতর্কে শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে নতুন মোড়; রেজোলিউশনের কপি তুলে দিলেন প্রবীণ তৃণমূল বিধায়ক

তৃণমূল বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক অস্থিরতার মাঝেই তদন্তে নতুন গতি পেল সিআইডি। শনিবার সকালে ভবানীপুরে তৃণমূলের প্রবীণ নেতা ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল। প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, বিতর্কিত রেজোলিউশন, সই সংগ্রহের প্রক্রিয়া এবং সেদিনের ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান তদন্তকারীরা। শোভনদেবও তদন্তে সহযোগিতা করে সংশ্লিষ্ট নথির কপি তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে টানা বর্ষণে বিপর্যস্ত পাহাড়, ধস ও নদীর জলবৃদ্ধিতে উদ্বেগ; চালু জরুরি হেল্পলাইন
Kolkata

উত্তরবঙ্গে টানা বর্ষণে বিপর্যস্ত পাহাড়, ধস ও নদীর জলবৃদ্ধিতে উদ্বেগ; চালু জরুরি হেল্পলাইন

টানা বর্ষণে ফের দুর্যোগের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন এলাকায় একাধিক স্থানে ধস নেমেছে। নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে থাকায় প্রশাসনের উদ্বেগও বেড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ভেঙে গিয়েছে অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। পরিস্থিতির মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন।

তৃণমূলের তহবিল ঘিরে নতুন বিতর্ক, অরূপের চিঠির পর পুলিশে অভিযোগ ‘ঋতপন্থী’ বিধায়কদের; অ্যাকাউন্ট ফ্রিজের জল্পনা তুঙ্গে
Kolkata

তৃণমূলের তহবিল ঘিরে নতুন বিতর্ক, অরূপের চিঠির পর পুলিশে অভিযোগ ‘ঋতপন্থী’ বিধায়কদের; অ্যাকাউন্ট ফ্রিজের জল্পনা তুঙ্গে

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন এবার পৌঁছে গেল দলের তহবিল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রশ্নে। দলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে লেনদেন স্থগিত রাখার আবেদন জানানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই ‘আসল তৃণমূল’-এর দাবিদার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ১০ বিধায়ক পুলিশের দ্বারস্থ হয়ে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি তুলেছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তৃণমূলের কোটি কোটি টাকার তহবিলের ভবিষ্যৎ কী হতে চলেছে?

তৃণমূলে ধাক্কার পর আরও একা মমতা, দলের সব পদ থেকে ইস্তফা ‘দিদির প্রিয়’ জ্যোতিপ্রিয় মল্লিকের
Kolkata

তৃণমূলে ধাক্কার পর আরও একা মমতা, দলের সব পদ থেকে ইস্তফা ‘দিদির প্রিয়’ জ্যোতিপ্রিয় মল্লিকের

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতার আবহে তৃণমূল কংগ্রেসে আরও একটি বড় ধাক্কা। দলের দীর্ঘদিনের নেতা ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হঠাৎ করেই দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র কয়েকদিন আগেই তাঁকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই তাঁর পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। জ্যোতিপ্রিয় শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখালেও বিরোধীরা এই সিদ্ধান্তের পিছনে অন্য রাজনৈতিক সমীকরণ দেখছেন।

দলের ৬৭৫ কোটি টাকা সুরক্ষিত রাখার আর্জি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করতে চেয়ে ব্যাঙ্কে চিঠি অরূপ বিশ্বাসের
Kolkata

দলের ৬৭৫ কোটি টাকা সুরক্ষিত রাখার আর্জি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করতে চেয়ে ব্যাঙ্কে চিঠি অরূপ বিশ্বাসের

তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব এবার পৌঁছে গেল দলের তহবিলের প্রশ্নে। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলা ও লেনদেন আপাতত বন্ধ রাখার আবেদন জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেকে দলের ‘কোষাধ্যক্ষ’ দাবি করে তাঁর আশঙ্কা, বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের সুযোগে দলের গচ্ছিত অর্থের অপব্যবহার হতে পারে। এই আবেদনের জেরে রাজ্যের শাসকদলের অভ্যন্তরীণ সংকট এবং আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তিনবার নোটিস এড়িয়ে অবশেষে থানায় অরূপ, ‘মেসি কাণ্ডে’ জেরার মুখে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী
Kolkata

তিনবার নোটিস এড়িয়ে অবশেষে থানায় অরূপ, ‘মেসি কাণ্ডে’ জেরার মুখে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ‘মেসি কাণ্ডে’ পুলিশি তদন্তে টানা তিনবার অনুপস্থিত থাকার পর বৃহস্পতিবার সকালে থানায় পৌঁছন তিনি। আগে থেকেই তাঁর হাজিরার সম্ভাবনার ইঙ্গিত থাকায় থানার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মেসির ভারত সফরকে ঘিরে টিকিট বণ্টন, নিরাপত্তা বিধি ভঙ্গ এবং একাধিক অভিযোগের প্রেক্ষিতে এবার সরাসরি তদন্তকারীদের মুখোমুখি হলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।

হাই কোর্টে ধাক্কা ‘কালীঘাট তৃণমূল’-এর, আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল ঋতব্রত
Kolkata

হাই কোর্টে ধাক্কা ‘কালীঘাট তৃণমূল’-এর, আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল ঋতব্রত

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি জটিলতায় আপাতত স্বস্তি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হয়নি। ফলে বিরোধী শিবিরের মুখ হিসেবে ঋতব্রতের দায়িত্ব পালনে আর কোনও তাৎক্ষণিক বাধা থাকল না। একইসঙ্গে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ‘কালীঘাট তৃণমূল’ শিবিরও বড়সড় ধাক্কার মুখে পড়ল।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10