
বদলি নেমেই জোড়া গোল, সুইৎজারল্যান্ডকে উড়িয়ে দিলেন মানজাম্বি! ১০ জনের বসনিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে শেষ ষোলোয় এক পা
বিশ্বকাপের মঞ্চে অনেক তারকার জন্ম হয় হঠাৎই। লস অ্যাঞ্জেলেসে শুক্রবার রাতের ম্যাচে তেমনই এক নতুন নায়কের নাম লিখে ফেললেন ২০ বছরের জোহান মানজাম্বি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ মিডফিল্ডার। জোড়া গোলের পাশাপাশি একটি লাল কার্ডের পরিস্থিতি তৈরি করে সুইৎজারল্যান্ডকে ৪-১ ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে দাপুটে জয় এনে দেন তিনি। এই ফলের পর গ্রুপ বি থেকে নকআউট পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল সুইসরা।







