
মেসির ঝুলিতে নেই কোনও পুরস্কার, বিশ্বকাপে সোনার বুট থেকে সেরা তরুণ— কারা জিতলেন মর্যাদার চার সম্মান?
২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামার সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের ব্যক্তিগত সেরাদের নাম। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার শুধু শিরোপাই কেড়ে নেয়নি, লিওনেল মেসিকেও ফিরতে হয়েছে কোনও ব্যক্তিগত পুরস্কার ছাড়াই। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দাপট দেখিয়েছে ব্যক্তিগত সম্মানেও। সোনার বল, সোনার গ্লাভস এবং সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার গেছে স্প্যানিশ শিবিরে, আর সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।








