
উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে! আফ্রিকান দেশের চোখে এবার নকআউটের স্বপ্ন
বিশ্বকাপের মঞ্চে একের পর এক চমক দেখিয়েই চলেছে কেপ ভার্দে। স্পেনের পর এবার উরুগুয়ের মতো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকেও ২-২ গোলে আটকে দিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। মাত্র পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট তুলে শেষ ষোলোয় ওঠার স্বপ্ন আরও জিইয়ে রাখল। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিতে পারে কেপ ভার্দে।







