বুধবার প্রকাশিত হল CBSE Class 10 Board Result 2026। এ বছর মোট পাশের হার ৯৩.৭০ শতাংশ, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। বোর্ডের তথ্য অনুযায়ী, ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দক্ষিণ ভারতের Trivandrum এবং Vijayawada অঞ্চলে সবচেয়ে বেশি পাশের হার নথিভুক্ত হয়েছে।
চলতি বছর থেকেই কার্যকর হয়েছে CBSE-র Two Board Examination Policy। অর্থাৎ প্রথম পরীক্ষার নম্বর পছন্দ না হলে ছাত্রছাত্রীরা দ্বিতীয়বার পরীক্ষায় বসে নম্বর উন্নত করার সুযোগ পাবে।
এই নতুন নিয়ম অনুযায়ী, প্রথম বোর্ড পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীরা সর্বোচ্চ তিনটি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। সাধারণত এই দ্বিতীয় পরীক্ষা মে-জুন পর্বে অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুই পরীক্ষার মধ্যে যে নম্বর বেশি হবে, সেটিই ফাইনাল মার্কশিটে ধরা হবে। ফলে নম্বর কমে যাওয়ার ভয় থাকছে না।
এছাড়া, যদি কোনও ছাত্রছাত্রী মনে করে নম্বর মূল্যায়নে ভুল হয়েছে, তবে বোর্ডের নির্দিষ্ট প্রক্রিয়ায় answer sheet photocopy, verification of marks এবং re-evaluation-এর জন্য আবেদন করা যাবে। এই প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন হবে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় পরীক্ষার জন্য LOC submission window ১৬ এপ্রিল থেকে কয়েক দিনের জন্য খোলা থাকবে এবং স্কুলের মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ফলে নম্বর নিয়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই— CBSE-র নতুন নীতিতে এবার থাকছে আরও একটি বড় সুযোগ।



