এই পাঠ্যক্রম তৈরির জন্য ২০২৫ সালে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল CBSE। IIT মাদ্রাজের তথ্য বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক কার্তিক রমনের নেতৃত্বে ওই কমিটি পঠনপাঠনের কৌশল ও মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করেছে। স্কুলস্তরের পাঠ্যবই তৈরি করবে NCERT। বইয়ে গাণিতিক সমস্যার সমাধানে AI ও কম্পিউটেশনাল থিঙ্কিংয়ের প্রয়োগ এবং লজিক্যাল রিজনিংয়ের কলাকৌশল শেখানো হবে।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে CBSE। নতুন প্রযুক্তি পড়ানোর জন্য শিক্ষকদের কী কী বিষয় জানা প্রয়োজন তা চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তবে CBSE চেয়ারম্যান রাহুল সিংহ জানিয়েছেন, এবছর নবম ও দশম শ্রেণির জন্য নতুন পাঠ্যক্রম প্রকাশিত হচ্ছে না। ভবিষ্যতে সেই পাঠ্যক্রম চালু হলে স্কুলস্তরে আর ঐতিহ্যবাহী কম্পিউটার সায়েন্স পড়ানো হবে না বলেও জানানো হয়েছে।



