গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দায়িত্বে ছিল আইআইটি বম্বে। এ বার দুটি অর্ধে তিন ঘণ্টা করে মোট ছয় ঘণ্টায় সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। প্রথমার্ধ হয় সকাল সাড়ে নটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয়ার্ধ দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়। মার্কশিটে প্রাপ্ত নম্বরের পাশাপাশি পরীক্ষার্থীদের র্যাঙ্কও উল্লেখ থাকবে।
কীভাবে ফলাফল দেখবেন:
https://joaps.iitb.ac.in/login ওয়েবসাইটে যান
এনরোলমেন্ট বা ই-মেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
স্ক্রিনে মার্কশিট দেখা যাবে
ভর্তির প্রয়োজনে মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট রাখুন
উল্লেখ্য, জ্যামের মাধ্যমে এমএসসি, জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএস রিসার্চ-সহ বিজ্ঞানের বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় এই পরীক্ষার ভিত্তিতে।



