Home/Education/উচ্চ মাধ্যমিকে সেরার মুকুট আদৃত পালের, প্রথম দশে ৬৪ জনের জায়গা
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

উচ্চ মাধ্যমিকে সেরার মুকুট আদৃত পালের, প্রথম দশে ৬৪ জনের জায়গা

প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর পাশের হার ৯১.২৩ শতাংশ। মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। প্রথম দশের তালিকায় জায়গা পেয়েছেন মোট ৬৪ জন পরীক্ষার্থী।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

May 14, 2026
5 min read
34
Share:
উচ্চ মাধ্যমিকে সেরার মুকুট আদৃত পালের, প্রথম দশে ৬৪ জনের জায়গা

অবশেষে প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সকালে ফল ঘোষণা করে West Bengal Council of Higher Secondary Education। এ বছর মোট পাশের হার ৯১.২৩ শতাংশ। জেলার ভিত্তিতে সবচেয়ে ভালো ফল করেছে পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৪.১৯ শতাংশ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। পাশ করেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন।

মেধাতালিকায় প্রথম দশে মোট ৬৪ জন জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৬ এবং ছাত্রীর সংখ্যা ৮।

এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আদৃত পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)-এর এই ছাত্র পেয়েছেন ৪৯৬ নম্বর।

প্রথম

  • নাম: আদৃত পাল

  • প্রাপ্ত নম্বর: ৪৯৬

  • স্কুল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

দ্বিতীয়

  • নাম: জিষ্ণু কুন্ডু

    • প্রাপ্ত নম্বর: ৪৯৫

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া

  • নাম: ঋতব্রত নাথ

    • প্রাপ্ত নম্বর: ৪৯৫

    • স্কুল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

  • নাম: ঐতিহ্য পাছাল

    • প্রাপ্ত নম্বর: ৪৯৫

    • স্কুল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

তৃতীয়

  • নাম: দেবপ্রিয় মাজি

    • প্রাপ্ত নম্বর: ৪৯৪

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

  • নাম: তন্ময় মণ্ডল

    • প্রাপ্ত নম্বর: ৪৯৪

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

  • নাম: সৌম্য রায়

    • প্রাপ্ত নম্বর: ৪৯৪

    • স্কুল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

  • নাম: শুভায়ন মণ্ডল

    • প্রাপ্ত নম্বর: ৪৯৪

    • স্কুল: সিউড়ি পাবলিক School ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল

  • নাম: প্রীতম বল্লভ

    • প্রাপ্ত নম্বর: ৪৯৪

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

চতুর্থ

  • নাম: অরিত্রকুমার চক্রবর্তী

    • প্রাপ্ত নম্বর: ৪৯৩

    • স্কুল: বরডাঙ্গাল আর.এন. ইনস্টিটিউশন

  • নাম: গোলাম ফৈসল

    • প্রাপ্ত নম্বর: ৪৯৩

    • স্কুল: ক্যালকাটা মাদ্রাসা এ.পি. ডিপার্টমেন্ট

  • নাম: অর্কদ্যুতি ধর

    • প্রাপ্ত নম্বর: ৪৯৩

    • স্কুল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

  • নাম: চন্দ্রচূড় সেন

    • প্রাপ্ত নম্বর: ৪৯৩

    • স্কুল: কোচবিহার রামভোলা হাই স্কুল

পঞ্চম

  • নাম: মেঘা মজুমদার

    • প্রাপ্ত নম্বর: ৪৯২

    • স্কুল: শ্রীরামপুর রমেশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়

  • নাম: ত্রিদেব চক্রবর্তী

    • প্রাপ্ত নম্বর: ৪৯২

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

  • নাম: সৃজন পরিচ্ছা

    • প্রাপ্ত নম্বর: ৪৯২

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

  • নাম: প্রিয়াংশু মুখোপাধ্যায়

    • প্রাপ্ত নম্বর: ৪৯২

    • স্কুল: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

  • নাম: স্বর্ণাভ খাটুয়া

    • প্রাপ্ত নম্বর: ৪৯২

    • স্কুল: তমলুক হাই স্কুল

  • নাম: সৌমিক দত্ত

    • প্রাপ্ত নম্বর: ৪৯২

    • স্কুল: রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

এবার থেকেই উচ্চ মাধ্যমিকে প্রথমবার চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। গত ৩১ অক্টোবর প্রথম পর্বের পরীক্ষা হয়েছিল। শিক্ষা সংসদের দাবি, নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীদের পারফরম্যান্স যথেষ্ট ইতিবাচক।

চলতি বছরে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষায় অংশ নেয়। উল্লেখযোগ্যভাবে, এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল বেশি। প্রায় ৬৬ হাজার ৪৮৬ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10