Home/Education/প্রশ্ন ফাঁস রুখতে বড় সিদ্ধান্ত, ২০২৭ থেকে অনলাইনে হবে নিট পরীক্ষা
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

প্রশ্ন ফাঁস রুখতে বড় সিদ্ধান্ত, ২০২৭ থেকে অনলাইনে হবে নিট পরীক্ষা

নিট প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী বছর থেকে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG-এর পদ্ধতিতে আমূল বদল আনা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan জানিয়েছেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে ২০২৭ সাল থেকে সম্পূর্ণ অনলাইনে নেওয়া হবে নিট পরীক্ষা।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

May 15, 2026
5 min read
56
Share:
প্রশ্ন ফাঁস রুখতে বড় সিদ্ধান্ত, ২০২৭ থেকে অনলাইনে হবে নিট পরীক্ষা

প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে বড়সড় পরিবর্তনের পথে NEET-UG। শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan ঘোষণা করেন, ২০২৭ সাল থেকে খাতায়-কলমে নয়, কম্পিউটারে অনলাইন পদ্ধতিতে নেওয়া হবে নিট পরীক্ষা।

শিক্ষামন্ত্রী জানান, বারবার প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। তাঁর কথায়, “পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না।”

ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেন, নিরাপত্তা ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল। তিনি বলেন, “রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করা হলেও কমান্ড চেনে সমস্যা ছিল। আমরা তা স্বীকার করছি এবং ব্যবস্থা নিচ্ছি।”

বর্তমানে National Testing Agency ওএমআর শিটের মাধ্যমে অফলাইন পরীক্ষা নেয়। তবে আগামী ২১ জুন যে পুনরায় নিট পরীক্ষা হবে, সেটি আগের পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। কিন্তু এরপর থেকেই সম্পূর্ণ ডিজিটাল পরীক্ষার পথে হাঁটবে কেন্দ্র।

উল্লেখ্য, গত ৩ মে হওয়া নিট পরীক্ষার পর প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। তদন্তে জানা যায়, কিছু পরীক্ষার্থীর হাতে আগেভাগেই সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। অভিযোগ, পরীক্ষার প্রশ্নের সঙ্গে বহু প্রশ্ন হুবহু মিলে যায়। এরপরই পরীক্ষা বাতিল করে দেয় National Testing Agency।

ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে Central Bureau of Investigation। একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। কেন্দ্রের দাবি, অনলাইন পরীক্ষা চালু হলে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অনেকটাই কমবে এবং পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়বে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10