
হরমুজ প্রণালীর কাছে চরম অচলাবস্থা, পারস্য উপসাগরে আটকে অন্তত ২০০ জাহাজ
ইরান-আমেরিকা উত্তেজনার জেরে ফের কার্যত অচল হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে অন্তত ২০০-র বেশি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার নিরাপদ দূরত্বে নোঙর করে আটকে রয়েছে। ইরানের গুলির আশঙ্কা ও মার্কিন অবরোধে নাবিকদের মধ্যে বাড়ছে আতঙ্ক।







