
পাকিস্তানে ইরানের বিদেশমন্ত্রী, ট্রাম্প পাঠাচ্ছেন প্রতিনিধি দল! দ্বিতীয় দফার বৈঠকের জোর জল্পনা
উত্তেজনার মাঝেই কূটনৈতিক আশার আলো— আমেরিকা ও ইরানের মধ্যে ফের শান্তি বৈঠকের সম্ভাবনা। ইসলামাবাদে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা।
Middle East War Situations, Israel-Iran War, Russia - Ukraine War

উত্তেজনার মাঝেই কূটনৈতিক আশার আলো— আমেরিকা ও ইরানের মধ্যে ফের শান্তি বৈঠকের সম্ভাবনা। ইসলামাবাদে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিল তেহরান। উত্তেজনা কমাতে কূটনৈতিক পথে এগোতে চাইছে ইরান।

মার্কিন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। নেটোর সদস্য দেশ স্পেনকে সাময়িক সাসপেন্ড করার প্রস্তাব উঠেছে পেন্টাগনের অন্দরমহলে। ইরান সংঘাতে সহযোগিতা না-করার জেরেই এই ভাবনা বলে দাবি।

মার্কিন-ইজ়রায়েল যৌথ হামলার পর গুরুতর জখম হয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। মুখে গভীর আঘাত, একটি পা হারানো এবং একাধিক অস্ত্রোপচারের খবর সামনে এসেছে। তাঁর শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

লেবানন ও ইজ়রায়েলের মধ্যে চলা সংঘাত সাময়িকভাবে থামাতে বড় পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা করেছেন। তবে আঞ্চলিক অস্থিরতার জন্য ইরানের ভূমিকাকেই সরাসরি দায়ী করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে হরমুজ প্রণালীতে আরও এক দফা উত্তেজনা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ভারতমুখী একটি জাহাজ-সহ দু’টি বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে অশান্তির জেরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।

আমেরিকা-ইরান সংঘাতের ভয়াবহ প্রভাব এবার স্পষ্ট সমুদ্রপৃষ্ঠে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের একাধিক অংশে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার দৃশ্য। পরিবেশবিদদের আশঙ্কা, এই দূষণ শুধু উপকূলীয় অঞ্চল নয়, সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া শর্ত তারা মানবে না। ফলে দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ইরান-আমেরিকা যুদ্ধবিরতির সময়সীমা ঘিরে যখন অনিশ্চয়তা তুঙ্গে, ঠিক তখনই দ্বিতীয় দফার বৈঠকের আগে বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে “দারুণ চুক্তি” হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে তাঁর অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সাম্প্রতিক আপডেটে যুদ্ধবিরতি বাড়ানোর দিকেই ঝুঁকেছে ওয়াশিংটন।