মেহর সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্য ইরানে এই ঘটনা ঘটে। আইআরজিসি দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে পাইলট কোনও ভাবে বেঁচে গিয়েছেন বলে অনুমান।
যদিও এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে US Central Command (সেন্টকম)। তাদের তরফে এমন কোনও ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও গত ২০ মার্চ একই ধরনের দাবি করেছিল আইআরজিসি। তখনও একটি F-35 Lightning II যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলার কথা বলা হয়। যদিও মার্কিন বাহিনী জানায়, সংশ্লিষ্ট বিমানটি নিরাপদেই ঘাঁটিতে ফিরে এসেছে।
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানে আমেরিকা একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে F-15 Eagle, F-18 Hornet এবং KC-135 Stratotanker।
এই পরিস্থিতিতে ইরানের নতুন দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।



