Home/War/হরমুজ না খুললে বুধবার ভোরেই হামলা — ডেডলাইন বেঁধে দিলেন Trump, Jaishankar-কে ফোন ইরানি বিদেশমন্ত্রীর
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

হরমুজ না খুললে বুধবার ভোরেই হামলা — ডেডলাইন বেঁধে দিলেন Trump, Jaishankar-কে ফোন ইরানি বিদেশমন্ত্রীর

ইরান-আমেরিকা যুদ্ধ এবার নতুন এবং অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সরাসরি হামলার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। মঙ্গলবার রাত আটটার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলিতে হামলা চালাবে আমেরিকা।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 6, 2026
5 min read
14
Share:
হরমুজ না খুললে বুধবার ভোরেই হামলা — ডেডলাইন বেঁধে দিলেন Trump, Jaishankar-কে ফোন ইরানি বিদেশমন্ত্রীর

ভারতীয় সময় অনুযায়ী সেটি বুধবার ভোর সাড়ে চারটে। এই ডেডলাইন ঘোষণার আগে রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ইরানকে চরম ভাষায় হুমকি দিয়েছেন Trump। তাঁর বার্তায় হরমুজ না খুললে ইরানের 'নরকে ঠাঁই হবে' বলে সতর্ক করেছেন।

এই উত্তপ্ত পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারত। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ভারতের বিদেশমন্ত্রী S Jaishankar-কে ফোন করেছেন। বর্তমান পরিস্থিতি এবং ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানদের সঙ্গেও কথা বলেছেন Jaishankar। প্রথম থেকেই আলোচনার মাধ্যমে সংঘাত মেটানোর বার্তা দিয়ে আসছে ভারত। দুই পক্ষের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভারতের এই কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইরান অবশ্য Trump-এর হুমকিতে ভয় পাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। সে দেশের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই হুমকিতে ইরান মোটেও ভীত নয়। ইতিমধ্যে সোমবার থেকেই ইরানের আবাসিক এলাকায় মার্কিন হামলার খবর আসছে। একটি বাসভবনে হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ইরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনেও হামলা চালানো হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10