Home/War/হামলা ঠেকাতে নতুন কৌশল ইরানের, বিদ্যুৎকেন্দ্র ঘিরে মানববন্ধনের ডাক
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

হামলা ঠেকাতে নতুন কৌশল ইরানের, বিদ্যুৎকেন্দ্র ঘিরে মানববন্ধনের ডাক

পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মাঝে নতুন পদক্ষেপ নিল ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে মানববন্ধন গড়ার ডাক দিল তেহরান।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 7, 2026
5 min read
43
Share:
হামলা ঠেকাতে নতুন কৌশল ইরানের, বিদ্যুৎকেন্দ্র ঘিরে মানববন্ধনের ডাক

সূত্রের খবর, হরমুজ় প্রণালী ঘিরে আমেরিকার চাপ বাড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের আশঙ্কা, গুরুত্বপূর্ণ পরিকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা হতে পারে। সেই কারণেই দেশজুড়ে প্রতীকী মানবশৃঙ্খল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টো থেকে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের সামনে জমায়েত করা হবে। এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে তরুণ প্রজন্মকে। পাশাপাশি শিল্পী, ক্রীড়াবিদ এবং বিভিন্ন যুব সংগঠনকেও এতে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, হরমুজ় প্রণালী নিয়ে চাপ বাড়িয়ে চলেছে আমেরিকা। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে কিছু মিত্র দেশের জাহাজ চলাচলের অনুমতি দিলেও আমেরিকা ও ইজ়রায়েলের জাহাজকে সেই ছাড় দিচ্ছে না ইরান।

এই পরিস্থিতিতে Donald Trump ইরানকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ় প্রণালী খুলে না দিলে আরও কড়া সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সময়সীমা যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে পশ্চিম এশিয়ায়। সেই আবহেই সম্ভাব্য হামলা রুখতে জনসমর্থনকে সামনে রেখে নতুন কৌশল নিল ইরান।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10