Tourism

Explore the latest travel trends, destinations, tourism updates and stories from around the world.

তিব্বত সীমান্তে ভয়াবহ তুষারধস, হিমলুং হিমালে ১৪ জন নিখোঁজ! উদ্ধার অভিযানে বাধা দুর্যোগপূর্ণ আবহাওয়া
Tourism

তিব্বত সীমান্তে ভয়াবহ তুষারধস, হিমলুং হিমালে ১৪ জন নিখোঁজ! উদ্ধার অভিযানে বাধা দুর্যোগপূর্ণ আবহাওয়া

নেপালের মানাং জেলার হিমলুং হিমাল পর্বতে ভয়াবহ তুষারধসে বিপর্যস্ত পরিস্থিতি। রবিবার সকালে বেস ক্যাম্পের কাছে ধস নামার পর প্রথমে অন্তত ১০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলির হিসাবে নিখোঁজের সংখ্যা ১৪-তে পৌঁছয়। তাঁদের মধ্যে উচ্চপাহাড়ে কাজ করা গাইড ও সহায়ক কর্মীরা রয়েছেন। ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার হয়েছে। প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও বারবার বাধার মুখে পড়ছে।

পুজোর আগে ডুয়ার্সে নতুন আকর্ষণ, সোনাঝুরির আদলে জলদাপাড়ায় পর্যটন হাট
Tourism

পুজোর আগে ডুয়ার্সে নতুন আকর্ষণ, সোনাঝুরির আদলে জলদাপাড়ায় পর্যটন হাট

পুজোর মরসুমে ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য এবার নতুন সংযোজন। শান্তিনিকেতনের জনপ্রিয় সোনাঝুরি হাটের আদলে জলদাপাড়ায় চালু হল ‘জলদাপাড়া পর্যটন হাট’। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার শালবাগান এলাকায় এই হাটের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী ভাসু। প্রতি বৃহস্পতিবার বসবে এই হাট। স্থানীয় হস্তশিল্প, কৃষিজ পণ্য, খাবার এবং ডুয়ার্সের লোকসংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সিকিমে ফের ভয়াবহ ধস, রিম্বিতে ক্ষতিগ্রস্ত ৩০টির বেশি বাড়ি! বন্ধ NH10, অনির্দিষ্টকালের জন্য টয় ট্রেন
Tourism

সিকিমে ফের ভয়াবহ ধস, রিম্বিতে ক্ষতিগ্রস্ত ৩০টির বেশি বাড়ি! বন্ধ NH10, অনির্দিষ্টকালের জন্য টয় ট্রেন

টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়। West Sikkim-এর Gyalshing জেলার Rimbi এলাকায় নতুন করে বড়সড় ভূমিধসে ৩০টির বেশি বাড়ি ও সরকারি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বহু পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল বলে প্রশাসন জানিয়েছে। একই সময়ে Bardang-এর কাছে ধস নামায় গুরুত্বপূর্ণ NH10-এ Rangpo ও Gangtok-এর মধ্যে যোগাযোগ ব্যাহত হয়েছে। Darjeeling পাহাড়েও একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের জেরে Toy Train পরিষেবাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

মূর্তি নদীর উপর নয়া আর্চ ব্রিজ, বদলে যেতে পারে উত্তরবঙ্গের পর্যটনের ছবি
Tourism

মূর্তি নদীর উপর নয়া আর্চ ব্রিজ, বদলে যেতে পারে উত্তরবঙ্গের পর্যটনের ছবি

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলতে চলেছে মূর্তি নদীর উপর তৈরি নতুন আর্চ ব্রিজ। উদ্বোধনের আগেই সেতুর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ধনুকের মতো আকৃতির সাদা-কালো সেতুটি ইতিমধ্যেই উত্তরবঙ্গের অন্যতম নতুন আকর্ষণ হয়ে উঠেছে। সেতু চালু হলে লাটাগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, লুকসান ও মহাবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। একইসঙ্গে জলঢাকা বিন্দু, রঙ্গু ও কুমাইয়ের মতো পর্যটনকেন্দ্রে পৌঁছনোর সময়ও কমবে বলে প্রশাসনের আশা। ফলে নতুন সেতুকে ঘিরে পর্যটন ব্যবসাতেও সম্ভাবনার আলো দেখছেন স্থানীয়রা।

বর্ধমানে এবার বন্দে ভারতে চেপেই দুর্গাদর্শন! ২৫০ মিটার রেলপথে ছুটবে ‘Vande Bharat’
Tourism

বর্ধমানে এবার বন্দে ভারতে চেপেই দুর্গাদর্শন! ২৫০ মিটার রেলপথে ছুটবে ‘Vande Bharat’

পুজোর বাংলায় এবার একেবারে অন্যরকম অভিজ্ঞতার আয়োজন বর্ধমানে। অরবিন্দ পল্লি সর্বজনীন দুর্গোৎসবে দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে আস্ত একটি ‘Vande Bharat’ ট্রেন ও রেলস্টেশন। প্রায় ২৫০ মিটার রেলপথ ধরে সেই ট্রেনে চেপেই মণ্ডপে পৌঁছবেন দর্শনার্থীরা। মণ্ডপের ভিতরে আবার তৈরি হচ্ছে বরফে ঢাকা কাশ্মীরের আবহ। অর্থাৎ একদিকে বন্দে ভারতের সফর, অন্যদিকে ‘ভূস্বর্গে মা’-এর দর্শন—দুই অভিজ্ঞতাকে একসঙ্গে তুলে ধরাই এবারের পুজোর মূল আকর্ষণ।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হঠাৎ ধোঁয়া, বেলমুড়িতে থামল ট্রেন! আতঙ্কে প্ল্যাটফর্মে যাত্রীরা
Tourism

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হঠাৎ ধোঁয়া, বেলমুড়িতে থামল ট্রেন! আতঙ্কে প্ল্যাটফর্মে যাত্রীরা

উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া বেরনোয় আতঙ্ক ছড়াল হুগলিতে। বৃহস্পতিবার সকালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে একটি কামরার নিচ থেকে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। পরিস্থিতি বুঝে ট্রেন থামিয়ে দেন চালক। নিরাপত্তার কথা ভেবে বহু যাত্রী কামরা থেকে নেমে প্ল্যাটফর্মে চলে আসেন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরীক্ষা করেন। প্রায় ২০ মিনিট পর সমস্যার সমাধান হলে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

পাসপোর্টের জোরে ১৮১ দেশে সহজ প্রবেশ! শীর্ষে UAE, ভারতের র‍্যাঙ্ক ৭৩—কতটা পিছিয়ে?
Tourism

পাসপোর্টের জোরে ১৮১ দেশে সহজ প্রবেশ! শীর্ষে UAE, ভারতের র‍্যাঙ্ক ৭৩—কতটা পিছিয়ে?

আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের নাগরিকদের সবচেয়ে বেশি সুবিধা? নতুন পাসপোর্ট ইনডেক্সে সেই প্রশ্নের উত্তর মিলেছে। তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে একেবারে শীর্ষে। তাদের ‘মোবিলিটি স্কোর’ ১৮১। অন্যদিকে ভারত রয়েছে ৭৩ নম্বরে, যা গত বছরের তুলনায় সাত ধাপ নীচে। তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। ভিসা ছাড়াই প্রবেশ, পৌঁছে ভিসা এবং আগে থেকে ভিসা নেওয়ার প্রয়োজন—এই ধরনের ভ্রমণ-সুবিধার ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন সূচক।

কাউন্টারের লাইনের দিন শেষ! শান্তিনিকেতনে এবার মোবাইলেই হেরিটেজ ওয়াকের টিকিট, পুজোর পর চালু ই-টিকিট
Tourism

কাউন্টারের লাইনের দিন শেষ! শান্তিনিকেতনে এবার মোবাইলেই হেরিটেজ ওয়াকের টিকিট, পুজোর পর চালু ই-টিকিট

শান্তিনিকেতন ঘুরতে গিয়ে আর টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। বিশ্বভারতীর হেরিটেজ ওয়াকের টিকিট এবার মোবাইল থেকেই বুক করা যাবে। পুজোর পর এই অনলাইন টিকিট ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে বিশ্বভারতী। পর্যটকদের সুবিধার জন্য প্রতিটি ই-টিকিটে বারকোড ব্যবহারের ব্যবস্থাও করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন টিকিট পরিষেবা চালুর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন ভ্রমণে এবার যুক্ত হতে চলেছে প্রযুক্তির নতুন সুবিধা।

লঞ্চের বদলে আকাশপথে বাঘদর্শন! সুন্দরবনকে ঘিরে মিঠুনের বড় পরিকল্পনা, আসছে ৩ দিনের ট্যুর প্যাকেজ
Tourism

লঞ্চের বদলে আকাশপথে বাঘদর্শন! সুন্দরবনকে ঘিরে মিঠুনের বড় পরিকল্পনা, আসছে ৩ দিনের ট্যুর প্যাকেজ

সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার রোমাঞ্চ এবার আরও অন্যরকম হতে পারে। নদীপথে লঞ্চ বা নৌকায় ঘুরে বাঘ দেখার পাশাপাশি আকাশপথ থেকেও বাঘদর্শনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন অভিনেতা তথা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। কম শব্দের হেলিকপ্টার, ছোট এয়ারক্রাফট কিংবা ড্রোন-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে। একইসঙ্গে থাকা-খাওয়া, টাইগার সাফারি, ডলফিন দেখা এবং ধর্মীয় স্থান ঘোরাকে মিলিয়ে সুন্দরবনে ৩ দিনের পর্যটন প্যাকেজ তৈরির পরিকল্পনাও সামনে এসেছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10