
তারাতলা গুদাম বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫, শ্রমিক সরবরাহকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতার তারাতলায় গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে রাতভর উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শ্রমিকদের প্রকৃত সংখ্যা এবং নিখোঁজদের তথ্য জানতে শ্রমিক নিয়োগকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন তিনি।







