
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিষেক পোড়েল, ক্রিকেট কেরিয়ার নিয়ে সংশয়! কী অবস্থান সিএবি ও দিল্লি ক্যাপিটালসের?
বাংলার ক্রিকেটে অন্যতম সম্ভাবনাময় নাম অভিষেক পোড়েল। দীর্ঘদিন ধরেই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও নিজেকে মেলে ধরেছেন এই উইকেটকিপার-ব্যাটার। কিন্তু এবার ব্যক্তিগত জীবনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। আদালতের নির্দেশে আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন ক্রিকেটার। ফলে সামনে ঘরোয়া মরসুম এবং পরবর্তী আইপিএল। এই পরিস্থিতিতে অভিষেকের ক্রিকেট কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।







