
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়! কড়া বার্তা CDSCO-র, চিকিৎসকদেরও ‘প্রথমেই হাই ডোজ নয়’ নির্দেশ
জ্বর-সর্দি-কাশিতে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা ঠেকাতে আরও কড়া অবস্থান নিল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। Central Drugs Standard Control Organisation বা CDSCO-র নির্দেশিকায় প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট শ্রেণির অ্যান্টিবায়োটিক বিক্রির নিয়ম কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের Drug Control কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর। একইসঙ্গে চিকিৎসকদের ক্ষেত্রেও বার্তা—প্রয়োজন না থাকলে অ্যান্টিবায়োটিক নয়, আর প্রয়োজন হলেও শুরুতেই অকারণে শক্তিশালী বা উচ্চমাত্রার ওষুধ বেছে নেওয়া উচিত নয়। কারণ অপ্রয়োজনীয় ব্যবহারে বাড়ছে antimicrobial resistance বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা।




