Education

Education

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা, স্বচ্ছ ও রাজনীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার পথে বড় পদক্ষেপ রাজ্যের
Education

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা, স্বচ্ছ ও রাজনীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার পথে বড় পদক্ষেপ রাজ্যের

শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অভিজ্ঞ আইএএস অফিসার ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকারের দাবি, এই নিয়োগের মাধ্যমে মেধাভিত্তিক ও বিশ্বাসযোগ্য শিক্ষক নিয়োগ ব্যবস্থার নতুন অধ্যায় শুরু হবে।

প্রশ্নপত্র ফাঁসে মহারাষ্ট্র টেট স্থগিত, লক্ষাধিক পরীক্ষার্থী হতাশ; বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
Education

প্রশ্নপত্র ফাঁসে মহারাষ্ট্র টেট স্থগিত, লক্ষাধিক পরীক্ষার্থী হতাশ; বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বড় ধাক্কা খেল মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট। শেষ মুহূর্তে রাজ্য পরীক্ষা পর্ষদ ২৮ জুনের নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করায় প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। ঘটনায় রাজনৈতিক উত্তাপও চরমে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করে অভিযোগ তুলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

লখনউয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ১৪ জনের; নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা
Education

লখনউয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ১৪ জনের; নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বহু পড়ুয়া এবং কর্মী আগুনের মধ্যে আটকে পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের জানালা ও প্রথম তলা থেকে ঝাঁপ দেন, যার ফলে অনেকে গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যন্তর মন্তরে ফের ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অনড় অভিজিৎ, পুলিশের সঙ্গে বচসা
Education

যন্তর মন্তরে ফের ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অনড় অভিজিৎ, পুলিশের সঙ্গে বচসা

নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ফের সরব ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার সমর্থককে নিয়ে বিক্ষোভে সামিল হন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নির্ধারিত সময়ের পরেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি ঘিরে দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়ান অভিজিৎ।

নাগপুরে পরীক্ষা, কেন্দ্র আবু ধাবি! নিট অ্যাডমিট কার্ডের ‘ভুলে’ ফের প্রশ্নের মুখে এনটিএ
Education

নাগপুরে পরীক্ষা, কেন্দ্র আবু ধাবি! নিট অ্যাডমিট কার্ডের ‘ভুলে’ ফের প্রশ্নের মুখে এনটিএ

নিট ইউজি পুনঃপরীক্ষার ঠিক আগে ফের বিতর্কের কেন্দ্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখেন, তাঁর পরীক্ষাকেন্দ্র ভারতের কোনও শহরে নয়, সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে নির্ধারণ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে এনটিএ জানিয়েছে, দ্রুত সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

‘দুর্নীতির চার্জশিটে নাম, তবু শিক্ষক নিয়োগের দায়িত্ব!’ এসএসসি-র ভূমিকা নিয়ে বিস্মিত কলকাতা হাই কোর্ট
Education

‘দুর্নীতির চার্জশিটে নাম, তবু শিক্ষক নিয়োগের দায়িত্ব!’ এসএসসি-র ভূমিকা নিয়ে বিস্মিত কলকাতা হাই কোর্ট

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দুই আধিকারিককে ২০২৫ সালের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে— এই তথ্য সামনে আসতেই বিস্ময় প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কীভাবে তাঁরা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে দায়িত্ব হস্তান্তর না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে এবং শিক্ষা দপ্তরও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

পুনঃনিটের আগে প্রশ্নফাঁসের আতঙ্ক, ২২ জুন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম
Education

পুনঃনিটের আগে প্রশ্নফাঁসের আতঙ্ক, ২২ জুন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম

নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে ফের প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা ঘনীভূত হয়েছে। সেই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পরীক্ষাকে ঘিরে জালিয়াতি, ভুয়ো প্রশ্নপত্রের প্রচার এবং পরীক্ষার্থীদের প্রতারণা রুখতে আগামী ২২ জুন পর্যন্ত দেশে সাময়িকভাবে টেলিগ্রামের অ্যাক্সেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ, একাধিক টেলিগ্রাম চ্যানেলে প্রশ্নপত্র ফাঁসের দাবি তুলে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকা আদায়ের চেষ্টা চলছিল। ফলে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবার ডিজিটাল কড়াকড়ির পথে হাঁটল প্রশাসন।

সুরেন্দ্রনাথ কলেজে বিলাসবহুল ‘গোপন কক্ষ’ ঘিরে বিতর্ক, তৃণমূল নেতাকে নিশানা দিলীপের
Education

সুরেন্দ্রনাথ কলেজে বিলাসবহুল ‘গোপন কক্ষ’ ঘিরে বিতর্ক, তৃণমূল নেতাকে নিশানা দিলীপের

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে পোড়া নোট উদ্ধারের ঘটনার তদন্তে সামনে এল আরও বিস্ফোরক তথ্য। কলেজ চত্বরে বিলাসবহুল বেডরুম, মদের বোতল, কন্ডোম ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

সিবিএসই পোর্টালে ফের বিভ্রাট! ওএসএম বিতর্কে চেয়ারপার্সনকে তলব সংসদীয় স্থায়ী কমিটির
Education

সিবিএসই পোর্টালে ফের বিভ্রাট! ওএসএম বিতর্কে চেয়ারপার্সনকে তলব সংসদীয় স্থায়ী কমিটির

সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (ওএসএম) নিয়ে দেশজুড়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর নম্বর বিভ্রাট, উত্তরপত্র সংক্রান্ত গরমিল এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় একাধিক সমস্যার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং এবং শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের তলব করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10