Home/Entertainment/সুগায়িকা থেকে সফল ব্যবসায়ী আশা ভোঁসলে, কত সম্পত্তি রেখে গেলেন কিংবদন্তি শিল্পী?
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

সুগায়িকা থেকে সফল ব্যবসায়ী আশা ভোঁসলে, কত সম্পত্তি রেখে গেলেন কিংবদন্তি শিল্পী?

ভারতীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম আশা ভোঁসলে। আট দশকের দীর্ঘ কেরিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়ার পাশাপাশি তিনি গড়ে তুলেছিলেন শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যও। তাঁর প্রয়াণের পর উঠে আসছে সেই সম্পত্তির পরিমাণ।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 13, 2026
•5 min read•
26
Share:
সুগায়িকা থেকে সফল ব্যবসায়ী আশা ভোঁসলে, কত সম্পত্তি রেখে গেলেন কিংবদন্তি শিল্পী?

সুগায়িকা হিসেবেই নয়, একজন দক্ষ উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আশা ভোঁসলে। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে যখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, তখন থেকেই তিনি ব্যবসার দিকেও নজর দিতে শুরু করেন।

রন্ধনশিল্পের প্রতি তাঁর আগ্রহ থেকেই ২০০২ সালে দুবাইয়ে ‘Asha’s’ নামে একটি রেস্তরাঁ চেইন চালু করেন। পরবর্তীতে সেই ব্যবসা ছড়িয়ে পড়ে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিন থেকে শুরু করে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ও বার্মিংহামের মতো শহরেও।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আশা ভোঁসলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। তাঁর আয়ের বড় অংশ এসেছিল গান, অ্যালবাম ও লাইভ কনসার্ট থেকে। পাশাপাশি রেস্তরাঁ ব্যবসা থেকেও উল্লেখযোগ্য আয় হতো।

এছাড়াও মুম্বই ও পুণেতে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে, যার মোট মূল্য আনুমানিক ৮০ থেকে ১০০ কোটি টাকার মধ্যে। সঙ্গীতজীবনের পাশাপাশি বাণিজ্যিক দুনিয়াতেও তাঁর সাফল্য তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10