Home/Entertainment/রাহুলের শোক কাটতে না কাটতেই মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তা
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

রাহুলের শোক কাটতে না কাটতেই মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তা

টলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের শোক এখনও কাটেনি। তার মধ্যেই আরও এক মর্মান্তিক খবর। প্রয়াত হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তীর মা দিপালী চক্রবর্তী। বয়স হয়েছিল পঁচাত্তর বছর। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ নৃত্যশিল্পী।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 2, 2026
•5 min read•
51
Share:
রাহুলের শোক কাটতে না কাটতেই মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তা

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক আত্মীয়ের স্মরণসভায় গিয়ে নৃত্য পরিবেশন করেছিলেন দিপালী। সেখান থেকে ফেরার পরেই শরীরে অস্বস্তি শুরু হয়। হাসপাতালে ভর্তি করা হলে মস্তিষ্কে সমস্যা ধরা পড়ে। চিকিৎসা চলাকালীন অস্ত্রোপচারও করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় মায়ের পুরনো ছবি শেয়ার করেন সুদীপ্তা। তখনই দুঃসংবাদটি প্রকাশ্যে আসে। সুদীপ্তা, বিদীপ্তা ও তাঁদের বোন বিদিশা — তিনজনেই শোকস্তব্ধ। ফুলের মালায় সাজিয়ে মাকে শেষবিদায় জানান তাঁরা। টলিপাড়ার বহু পরিচিত মুখও সোশ্যাল মিডিয়ায় দিপালী চক্রবর্তীর সঙ্গে পুরনো স্মৃতি শেয়ার করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি রাহুল অরুণোদয়ের মৃত্যু নিয়ে বারবার সরব হয়েছিলেন সুদীপ্তা। সহকর্মীর আচমকা চলে যাওয়ায় ন্যায়বিচারের দাবি জানিয়েছিলেন তিনি। সেই শোক কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনে এল আরও এক ঝড়।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10