Home/Entertainment/মুক্তির আগেই রেকর্ড 'ধুরন্ধর ২'-এর, DDLJ-কে সরাল রণবীর
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

মুক্তির আগেই রেকর্ড 'ধুরন্ধর ২'-এর, DDLJ-কে সরাল রণবীর

আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর ২'। পর্দায় আসার আগেই একের পর এক রেকর্ড গড়ছে পরিচালক আদিত্য ধরের এই ছবি।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Mar 17, 2026
•5 min read•
77
Share:
মুক্তির আগেই রেকর্ড 'ধুরন্ধর ২'-এর, DDLJ-কে সরাল রণবীর

সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঐতিহ্যবাহী মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে। গত তিন দশক ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই হলে চলে আসছে শাহরুখ খানের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। কিন্তু এ বার সেই দীর্ঘ ধারায় ছেদ পড়তে চলেছে। ৩০ বছরের পুরোনো সেই শো-তে এখন দেখানো হবে 'ধুরন্ধর ২'। এছাড়া মুম্বই ও থানে-সহ একাধিক শহরের প্রেক্ষাগৃহে মধ্যরাতেও শো শুরু হচ্ছে। চাহিদার চাপ বাড়লে চব্বিশ ঘণ্টা শো চালানোর পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

ফেব্রুয়ারির গোড়ায় প্রকাশিত টিজারে 'হামজা আলি' চরিত্রে রণবীরের সংলাপ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তবে টিজার প্রকাশের পরেই আইনি ঝামেলায় পড়তে হয় নির্মাতাদের। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ড্রোন ওড়ানোর অভিযোগে মুম্বই পুলিশ মামলা দায়ের করে পরিচালকের সংস্থার বিরুদ্ধে। শুটিং চলাকালীন বারবার নিয়ম ভাঙার অভিযোগে বৃহন্মুম্বই পুরসভাও আদিত্য ধরের প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

আইনি জটিলতা সত্ত্বেও ছবির উন্মাদনায় ভাটা পড়েনি দর্শকদের। অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গেছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10